ছবি: সংগৃহীত
পরিবেশ

দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা

সান নিউজ ডেস্ক : আজ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের অনেক জেলায় সোমবারের (১৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মোস্তফা কামাল পলাশ জানান, মঙ্গলবার (১৮ এপ্রিল) আবারও দেশের অনেক জেলায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন : বর্ষবরণে মেতেছে রাখাইন সম্প্রদায়

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মধ্য রাত্রীর মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

দেশের বিভিন্ন জেলাগুয় নিম্নে-উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রা ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : আলবার্ট আইনস্টাইন’র প্রয়াণ

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াস।

কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ মাগুরা, নড়াইল, রংপুর বিভাগের সব জেলা ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : বিশ্বে আরও ১৮১ মৃত্যু

খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ৪০-৪১ ডিগ্রি সেলসিয়াস।

বরিশাল বিভাগের জেলাগুলোর তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : ২০ এপ্রিল অধস্তন আদালতও ছুটি

চট্টগ্রাম জেলা ও পার্বত্য চট্টগ্রামের সব জেলায় ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে ৩৫-৩৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনা, চালকসহ বরখাস্ত ৪

সিলেট বিভাগের জেলাগুলোতে ৩৩-৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (১৭ এপ্রিল) ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ঐ দিন ঢাকার তাপমাত্রা আগের দিনের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

আরও পড়ুন : এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

সোমবার রাতে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। রাত ৯ টার পরে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এতে দাবদাহে পুড়তে থাকা জনপদে স্বস্তি ফিরেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা