পরিবেশ

বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক:

আজ বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রোববার (০৫ জুলাই) সকাল ৯ টা ৪ মিনিটে এই গ্রহণ শুরু হয়েছে। সর্বোচ্চ গ্রহণ হবে সকাল ১০টা ৩০ মিনিটে। আর চন্দ্রগ্রহণটি শেষ হবে বেলা ১১টা ৫৫ মিনিটে।

তবে বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না।

গ্রহণটির কেন্দ্রীয় গতিপথের বিবরণ দিয়ে আবহাওয়া অধিদফতর জানায়, উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনসিওন শহরে এবং গ্রহণ শেষ হবে পেরুর লিমা শহরে।

বিশ্বের ৪টি অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে। লাতিন আমেরিকার সব দেশ। এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। আফ্রিকার দেশগুলো দেখতে পাবে। পশ্চিম ইউরোপের ব্রিটেন, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ বেশ কিছু দেশের মানুষ দেখতে পাবেন এই চন্দ্রগ্রহণ।

যখন এক সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনও দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা