পরিবেশ

বৃষ্টি থাকছে দুর্গাপূজা জুড়ে

নিজস্ব প্রতিবেদক :

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠী তিথিতে শুরু হবে। চলছে পুজার সকল প্রস্তুতি,কেনাকাটা, প্রতিমা রং করা মন্ডব তৈরী। এর মধ্যে দুঃসংবাদ নিয়ে এলো বেরসিক বৃষ্টি, যার খবর জানালেন আবাহওয়া অধিদপ্তর।

শুক্রবার থেকে প্রতিমা দর্শনে ভিড় করবে দর্শনাথীরা । শনি, রোববারও প্রতিমা দর্শন শেষে সোমবার (২৬ অক্টোবর) দশমীতে বিসর্জন। তবে এবার পিছু না ছাড়া বৃষ্টি দুর্গাপূজাতেও বাগড়া দিতে পারে বলে জোরালো মত দিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তিনি বলেন, এবার দুর্গাপূজার সময় বৃষ্টি একটু বেশি থাকবে ২২ ও ২৩ অক্টোবর। তার পরেও ২৪, ২৫, ২৬, ২৭ অক্টোবর বৃষ্টি একেবারে কমে যাবে না ২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকবেই। ২২ ও ২৩ অক্টোবর বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবাহওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে , চট্টগ্রাম, বরিশাল, সিলেটের কিছু অংশ এবং ঢাকাতেও বৃষ্টি হবে। এবারের পূজাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা