ফাইল ছবি
বিনোদন

করোনায় সর্বস্বান্ত হয়েছিলেন মেধা

বিনোদন ডেস্ক: কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি। বক্স অফিসে এটি সাফল্যের চূড়ায় উঠেছে। প্রশংসা কুড়িয়েছেন সিনেমাটির নায়ক-নায়িকাও। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

আরও পড়ুন: অস্কারের দৌড়ে প্রিয়াঙ্কা ছবি

পর্দার অভিনেতা-অভিনেত্রীর জীবনের গল্পও উত্থান-পতনেরই গল্প। সিনেমার মধ্য দিয়ে নির্মাতা অভিনেতার জীবনের গল্প তুলে ধরেছেন সকলের সামনে। এবার নিজের জীবন যুদ্ধের কথা জানালেন ‘টুয়েলভথ ফেল’-এর নায়িকা।

‘টুয়েলভথ ফেল’-এর নায়িকার নাম মেধা শংকর। উত্তর প্রদেশের নয়ডায় তার জন্ম ও বেড়ে ওঠা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “২০২০ সালে করোনার কারণে সর্বস্বান্ত হয়ে গিয়েছিলাম, আমার অ্যাকাউন্টে ছিল মাত্র ২৫৭ টাকা।”

আরও পড়ুন: ফের বাবা হলেন কোহলি

শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন মেধা। যার ফল ‘টুয়েলভথ ফেল’ সিনেমার ‘বোলো না’ গান। অভিনয়ে আগ্রহ থাকলেও দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ম্যানেজমেন্টে পড়াশোনা করেন এই অভিনেত্রী।

২০১৮ সালে মুম্বাইয়ে পাড়ি জমানোর পরে থেকে সিনেমা, সিরিয়াল ও সিরিজে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন মেধা শংকর। বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা থেকেই ২০২২ সালে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য অডিশন দেন।

আরও পড়ুন: ফের একফ্রেমে সৌরভ-শাহরুখ

পরিচালক বিধু বিনোদ চোপড়া ফোনে মেধাকে সিলেকশননের বিষয়টি জানান। এতে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন মেধা। বাবাকে জড়িয়ে ধরে বেঙ্গালুরুতে থাকা দাদাকে ফোন করে সবার আগে জানিয়েছিলেন নিজের নায়িকা হওয়ার খবর।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা