বিনোদন

‘আত্মহত্যা’র সময় বসে দেখছিলেন হিমুর প্রেমিক

বিনোদন ডেস্ক: র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অভিনেত্রী হোমায়রা হিমু যখন আত্মহত্যা করেন, তখন তার সামনে বিছানাতেই বসে দেখছিলেন প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রাফি। এর আগে আত্মহত্যার হুমকি দেন হোমায়রা হিমু। কিন্তু তার প্রেমিক তাতে পাত্তা দেননি কারণ তার আগেও তিন থেকে চারবার আত্মহত্যার হুমকি দিয়েছিলেন এ অভিনেত্রী।

আরও পড়ুন: ঐশরিয়ার ৫০তম জন্মদিনে পাশে নেই অভিষেক!

গ্রেফতারের পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান জিয়াউদ্দিন। হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক। তবে রাফির দেওয়া তথ্য যাছাই করতে পারেনি র‌্যাব।

বৃহস্পতিবার হোমায়রা হিমুর মৃত্যুর পর থেকেই এ ঘটনায় ঘুরে ফিরে নাম আসে জিয়াউদ্দিনের। ‘ও’ লেভেল শেষ করে টেক্সটাইল কেমিক্যালের ব্যবসা করতেন জিয়াউদ্দিন। তিনি বিভিন্ন মহলে রুফি ওরফে উরফি জিয়া নামেও পরিচিত।

জিয়াউদ্দিনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ২০১৪ সালে হোমায়রা হিমুর খালাতো বোনের সঙ্গে জিয়াউদ্দিনের বিয়ে হয়েছিল। সেই সময় হিমু ও জিয়াউদ্দিনের পরিচয় হয়। তবে পারিবারিক সমস্যাজনিত কারণে পরে জিয়াউদ্দিনের সঙ্গে হিমুর খালাতো বোনের সংসারের ইতি ঘটে। এর পরও হোমায়রা হিমু ও জিয়াউদ্দিনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

আরও পড়ুন: শাকিবের মুখে হিন্দি

জিয়াউদ্দিন অন্যত্র বিয়ে করলেও সে নিয়মিত হিমুর সঙ্গে যোগাযোগ করত। চার মাস আগে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। একপর্যায়ে এই অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন জিয়াউদ্দিন। আর নিয়মিত হিমুর বাসায় যাতায়াত শুরু করেন তার প্রেমিক। কিন্তু তাদের মধ্যে অনলাইন জুয়াসহ নানা বিষয়ে প্রায়ই বাকবিতণ্ডার ঘটনা ঘটত।

র‌্যাব আরও জানায়, হিমুকে চিকিৎসক মৃত ঘোষণার পর তার মরদেহ হাসপাতালে রেখে এই অভিনেত্রীর দুটি আইফোন ও গাড়ি নিয়ে পালিয়ে যায় জিয়াউদ্দিন। পরে সে হিমুর বাসার পার্কিংয়ে গাড়ি রেখে দেয়। আর মোবাইল ফোন দুটি বিক্রির উদ্দেশে বংশালে যায়। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় তার খালা বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় জিয়াউদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা