ছবি-সংগৃহীত
বিনোদন

দেশে নেমেই আপ্লুত তিশা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন।

আরও পড়ুন: ‘নিষ্ঠুর ও উগ্র’ পুলিশ দীপিকা

রোববার (১৫ অক্টোবর) দেশে ফিরেই অবেগ আপ্লুত হয়ে পড়েছেন এই অভিনেত্রী।

গত ১৩ অক্টোবর দেশের প্রায় সব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

দেশে ফেরার পর সেই প্রতিক্রিয়া দর্শকদের কাছ থেকে পেয়ে বিস্মিত তিশা।দেশের বাইরে থাকার কারণে তার ফোনটি বন্ধ ছিল।

আরও পড়ুন: নিজের গল্প বলবেন মিথিলা

অভিনেত্রী জানান, ‘মাত্র দেশে আসলাম। ফোন অন এত এত মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতটুকুও ইমোশনাল করে থাকে, তাহলে আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, সিনেমাটি করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে। আমরা পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে। সবাইকে দেখার আমন্ত্রণ। লাভ ইউ অল।

আরও পড়ুন: সমকামী চরিত্রে সমালোচিত বাঁধন

মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও তার স্ত্রী রেনুর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও বড়বেলার ভূমিকায় আছেন তিশা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা