ছবি-সংগৃহীত
বিনোদন

সৃজিত মিথিলার বয়সের পার্থক্য নিয়ে সমালোচনা

বিনোদন ডেস্ক : আজ কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার সৃজিত মুখার্জির জন্মদিন।

আরও পড়ুন: বিয়ের আগেই মা হচ্ছেন ঋতাভরী

সৃজিত বিয়ে করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে তাই তাকে বাংলাদেশের জামাই বললেও ভুল হবে না। তাহসানের সাথে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতের গলায় মালা দেন মিথিলা।

স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে সৃজিতের সাথে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন।

জন্মদিনে ঘুরেফিরে আবারও সমালোচনায় চলে এসেছে সৃজিত-মিথিলার বয়সের পার্থক্য। তাহসানের সাথে বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ের কারণে অনেক কটু কথাও শুনতে হয়েছে তাকে।

আরও পড়ুন: দেবকে দেখে চেনার উপায় নেই

তিনি বয়স প্রসঙ্গে একবার সরাসরি স্বামীর কাছে প্রশ্ন রেখেছিলেন। এ অভিনেত্রীর উপস্থাপনায় ‘আমার আমি’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৃজিত। সেখানেই স্ত্রীর কথামতো নিজের আসল বয়স ফাঁস করেন এই অভিনেতা।

সৃজিত বলেন, ‘আমার পাকা দাড়ি দেখে বয়স পঞ্চাশোর্ধ ভাবার কারণ নেই। এর জন্য সম্পূর্ণরূপে আমার মা দায়ী। তার ২৫ বছর বয়স থেকেই চুল পাকতে শুরু করে। জিন গতভাবে সেটা আমার মাঝেও রয়েছে। এতে আমার কোনো হাত নেই’।

আরও পড়ুন: নজর কাড়লেন সুহানা

১৯৭৭ সালের (২৩ শে সেপ্টেম্বর) জন্মগ্রহন করেন সৃজিত। সে হিসেবে নির্মাতার বয়স ৪৬ পূর্ণ হয়ে ৪৭-পা রাখল। অপরদিকে মিথিলার বয়স ৪০ বছর। সে ধারাবাহিকতায় এ দম্পতির বয়সের পার্থক্য মাত্র ৬-৭ বছর।

সৃজিতের বয়স প্রসঙ্গে মিথিলা ঐ শো তে বলেছিলেন, ওর আসল বয়স ৬ কী সাড়ে ছয় বছর। আমার মেয়ে আয়রার সাথে যখন ওকে দেখি, তখন এটাই মনে হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা