ছবি: সংগৃহীত
বিনোদন

লাল গালিচায় মেজাজ হারালেন লক্ষ্মী!

বিনোদন ডেস্ক: মরু শহর দুবাইতে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল মুভি অ্যাওয়ার্ডে পুরস্কারের মঞ্চে হাজির হন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম লক্ষ্মী মাঞ্চু। সেখানে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা!

আরও পড়ুন: মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’

অ্যাওয়ার্ড শো-এর লাল গালিচায় মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে থাপ্পড় দিলেন অভিনেত্রী। আবার অপর একজনের ওপর চিৎকারও করে ওঠেন তিনি।

চলতি বছরে ‘আরআরআর’ সিনেমায় দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন জুনিয়র এনটিআর। এছাড়া পুরস্কার মঞ্চে হাজির ছিলেন কমল হাসান থেকে রক্ষিত শেট্টির মতো তারকারা।

আরও পড়ুন: নজর কাড়লেন সুহানা

এ দিন সোনালি শাড়িতে সেজে অনুষ্ঠানের লাল গালিচায় ছিলেন লক্ষ্মী। কাঁধকাটা ব্লাউজ, কোমরে বেল্ট, টেনে বাঁধা চুল আর কানে ঝোলা দুলে তাক লাগাল অভিনেত্রীর ঝাঁ চকচকে অবতার। তবে রেড কার্পেটে তার লুক নয়, বরং আলোচনার বিষয় হয়ে উঠল এ অপ্রত্যাশিত ঘটনাটি।

চিরাচরিত নিয়ম মেনে রেড কার্পেটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণী এই সুন্দরী। এরই মাঝে এক ব্যক্তি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যান। এতে রেগে অগ্নিশর্মা নায়িকা! সেই ব্যক্তিকে চড় মারতে উদ্যত হন তিনি, যা তার পিঠের ওপর গিয়ে পড়ে।

আরও পড়ুন: নতুন ওয়েব ফিল্মে রুনা

এরপরেও রেহাই মেলেনি। পরে আবার এক ব্যক্তি তার ক্যামেরা সামনে এসে হাজির! সে সময় লক্ষ্মীর হাত না উঠলেও তিনি চিৎকার করে বলেন, ভাই ক্যামেরার পেছন দিয়ে যান। এটা বেসিক নিয়ম।

উল্লেখ্য, দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মোহন বাবু ও ফিল্ম প্রযোজক বিদ্যা দেবীর কন্যা লক্ষ্মী। বাবার পদচিহ্ন অনুসরণ করেই তিনি অভিনয়ের জগতে পা রেখেছিলেন। অভিনয় শুরুর আগেই অ্যান্ডি শ্রীনিবাসের সাথে সাত পাকে বাঁধা পড়েন এ অভিনেত্রী।

আরও পড়ুন: বিয়ের আগেই মা হচ্ছেন ঋতাভরী

২০০৮ সালে ‘দ্য ওড’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন লক্ষ্মী। তিনি ‘লক্ষ্মী বম্ব’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এ ছবিরই হিন্দি রিমেক অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও রিয়ালিটি শো-এর বিচারক হিসাবেও পরিচিতি রয়েছে লক্ষ্মী মাঞ্চুর। মঞ্চে তার মেজাজ হারানোয় হতবাক তার অনুরাগীরা। তবে এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা