ছবি: সংগৃহীত
বিনোদন

জওয়ানে পারিশ্রমিক নেননি দীপিকা!

বিনোদন ডেস্ক: বলিউডে দীপিকা পাড়ুকোনের অভিষেক হয় শাহরুখ খানের বিপরীতে ‘শান্তি প্রিয়া’র চরিত্রে ‘ওম শান্তি ওম’ সিনেমার হাত ধরে। এরপর একাধিক সিনেমায় বলিউড বাদশার সাথে জুটি বেঁধেছেন এই নায়িকা।

আরও পড়ুন: রিও কাপাডিয়া আর নেই

শাহরুখের সাথে কাজ করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে। সম্প্রতি ‘পাঠান’ সিনেমাতে শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের নজর কেড়েছে। এরপরই ‘জওয়ান’ এ দেখা দিলেন দীপিকা। তবে এবার অভিনেত্রীকে দেখা গেছে শাহরুখের মায়ের চরিত্রে।

বলা ভালো, সিনেমাটিতে দীপিকা ছিলেন ২ টি ভূমিকায়। একদিকে মা এবং অন্যদিকে স্ত্রীর চরিত্রে। শাহরুখও জানাতে দ্বিধাবোধ করেননি, দীপিকা তার ‘লাকি চার্ম’। এ কারণে জওয়ানে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে রাজি হন দীপিকা।

আরও পড়ুন: অসুস্থ সাবিলা নূর

তবে প্রশ্ন উঠেছে, এতো অল্প একটু চরিত্রের জন্য কত টাকা নিলেন অভিনেত্রী?

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ইতিমধ্যেই বিশ্ব জুড়ে বক্স অফিসে ৬৫০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে অ্যাটলি পরিচালিত সিনেমাটি।

জানা গেছে, ছবির জন্য প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এ তথ্যটি পুরোপুরিই গুজব।

আরও পড়ুন: সৃজিত এখনো নিষ্ঠুর

নায়িকা জানান, ‘জওয়ান’-এর জন্য একটি টাকাও নেননি তিনি। কারণ অবশ্যই শাহরুখ। তাকে কখনোই ‘না’ বলতে পারেন না দীপিকা।

অভিনেত্রী আরও বলেন, আমরা একে অপরের ‘লাকি চার্ম’। সত্যি বলতে, আমাদের সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা ভাগ্য বা অন্য কিছুর অনেক ওপরে। আমাদের ২ জনেরই একে অপরের প্রতি একটা অধিকারবোধ আছে।

তিনি বলেন, আসলে আমি এমন হাতেগোনা কয়েক জনের মধ্যে অন্যতম, যাদের সামনে শাহরুখ নিজের অন্দরের সত্ত্বাটা মেলে ধরতে পারেন। তার ওপর বাড়তি পাওনা ভাগ্যের ব্যাপারটা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা