মাস্ক পরে হঠাৎ সিনেমা হলে টম ক্রুজ
বিনোদন

মাস্ক পরে হঠাৎ সিনেমা হলে টম ক্রুজ

বিনোদন ডেস্ক:

চমকে যাওয়ার মতো ঘটনা। প্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্র দেখলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। সাধারণ দর্শকরা স্বাভাবিকভাবেই চমকে গেছেন। করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে বড় পর্দায় ছবি উপভোগের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দেখিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম ও টুইটারে ৫৮ বছর বয়সী আমেরিকান এই অভিনেতার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, বৃষ্টিভেজা দিনে গাড়িতে চড়ে প্রেক্ষাগৃহে পৌঁছান তিনি। এরপর নেমেই ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে বলেন, ‘চলে এসেছি। চলচ্চিত্রে ফেরা।’

এরপর মাস্ক পরে সাধারণ দর্শকদের মাঝে ছবিটি উপভোগ করেন। এ সময় তাকে হাততালি দিতে দেখা গেছে। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বড় ক্যানভাসের চলচ্চিত্র। বড় পর্দা। ভালো লেগেছে।’

প্রদর্শনী শেষ হওয়ার পর প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যাওয়ার সময় টম ক্রুজ বলছিলেন, ‘প্রেক্ষাগৃহে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। ভালো লেগেছে ছবিটি।’ ভিডিওতে শোনা গেছে কথাগুলো। টুইটারে এটি ৪৬ লাখ বার ও ইনস্টাগ্রামে ১১ লাখ বারের বেশি।

প্রেক্ষাগৃহে টম ক্রুজের পাশে ছিলেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। তার পরিচালনায় ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সপ্তম ছবির শুটিং করতে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে গেছেন টম। গত ২৬ আগস্ট শহরটির ব্যাটারসি হেলিপোর্টে কালো হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে তাকে।

লকডাউনের পর মুক্তি পাওয়া ‘টেনেট’ হলিউডের প্রথম বড় ক্যানভাসের ছবি। এতে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।

নেটিজেনদের অনেকের মন্তব্য, টম ক্রুজের ভিডিওটি দর্শকদের আবারও প্রেক্ষাগৃহে ফিরতে উদ্বুদ্ধ করতে পারে। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও তার প্রেক্ষাগৃহে যাওয়াকে কেউ কেউ সাহসের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এক ভক্ত নোলানের ছবিতে তাকে দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন।

এদিকে টম ক্রুজের নতুন সব ছবির মুক্তি পিছিয়ে গেছে। এর মধ্যে প্যারামাউন্ট পিকচার্স স্থগিত করেছে বহুল প্রতীক্ষিত ‘টপ গান: ম্যাভেরিক’। এটি প্রেক্ষাগৃহে আসবে ২০২১ সালের ২ জুলাই। এরপর নভেম্বরে দর্শকরা গোয়েন্দা ইথান হান্ট চরিত্রে তাকে ফের পাবে ‘মিশন: ইমপসিবল সেভেন’ ছবিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা