ছবি: সংগৃহীত
বিনোদন

মমতাজের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক: ভারতের মুর্শিদাবাদে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুন: তোমার স্মৃতি আজও আমায় কাঁদায়

কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মমতাজের বিরুদ্ধে এ মামলায় এর আগেও ৩ বার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন এবং সেই আবেদন খারিজ হয়ে যায়।

আরও পড়ুন: ঝগড়া করি, কিন্তু থেকে যাই

আদালতের নির্দেশ অনুযায়ী, শুক্রবার (৮ সেপ্টেম্বর) মমতাজকে সশরীরে হাজিরা দিতে হবে।

আনন্দবাজার বলছে, গত ৯ আগস্ট মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় আদালতে মমতাজের হাজির হওয়ার কথা ছিল। এর আগে ৮ আগস্ট বিজ্ঞপ্তি পাঠিয়ে আদালতের পক্ষ থেকে জানানো হয়, ম্যাজিস্ট্রেট আদালতে তার মামলার চার্জ গঠন করা হবে। সেদিন মমতাজ উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

এরপর মমতাজ বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে একটি আবেদনপত্র আদালতে দাখিল করে জানান, ঐ সময় কানাডায় একটি অনুষ্ঠানে থাকবেন তিনি। ফলে তার পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব হবে না।

মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ঐ আবেদন খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন: ফারিণের ‘অসময়’ শুরু

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুর্শিদাবাদে ২০০৪-২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য আয়োজক সংস্থার কর্মকর্তা শক্তিশঙ্কর বাগচীর সাথে মমতাজের লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, শক্তিশঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে মমতাজ নিয়মিত অংশ নিতেন।

২০০৮ সালের ডিসেম্বরে ১৪ লাখ টাকায় মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশি এই শিল্পীর। অগ্রিম টাকাও নেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মমতাজ অনুষ্ঠানে উপস্থিত হননি।

আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘জেলার’

এরপরই শক্তিশঙ্কর চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ তুলে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। এর ভিত্তিতে পরবর্তী সময়ে সমন জারি করে আদালত।

এর আগেও তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রি নিয়ে মমতাজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সে মামলা তামিলনাড়ুর আদালতে এখনো বিচারাধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা