ছবি: সংগৃহীত
বিনোদন

কঙ্গনার প্রশংসা করলেন করণ

বিনোদন ডেস্ক: বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সাথে করণ জোহরের যেন বাদানুবাদ লেগেই থাকে। নিজের প্রতিদ্বন্দ্বীকে সে কারণেই সন্ধি প্রস্তাব দিয়েছিলেন করণ।

আরও পড়ুন: ভুয়া খবরে বিরক্ত নচিকেতা

তিনি জানিয়েছিলেন, কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছেন করণ।

তবুও আপস করতে নারাজ কঙ্গনা। এবার সামাজিক মাধ্যমে সেই বার্তাই দিলেন অভিনেত্রী।

‘কফি উইথ করণে’ এসে কঙ্গনা যেদিন নেপোটিজম নিয়ে করণকে একহাত করে নিয়েছিলেন, সেদিন থেকেই যেন তাদের সম্পর্ক উত্তর-দক্ষিণ মেরু।

আরও পড়ুন: নায়করাজ রাজ্জাকের প্রয়াণ

তবে যখনই সুযোগ পান, তখনই করণের টুঁটি টিপে ধরেন এই অভিনেত্রী। অন্যদিকে করণও কম যান না।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার প্রশংসা করেছেন করণ।

আরও পড়ুন: নতুন সিনেমার ঘোষণা দেবেন পূজা!

বলিউডের স্বনামধন্য এই প্রযোজক কঙ্গনার প্রসঙ্গ টেনে বলিউডের আরও বহু অভিনেত্রীর প্রশংসা করেন।

করণ আরও জানান, কঙ্গনা যেভাবে প্রযোজনা সামলে অভিনয় করছেন, তা নিয়ে বেশ উৎসাহী তিনি। সেই সাথে ‘ওএমজি ২’ এবং ‘গদর ২’ সিনেমার ব্যবসায় খুশির কথাও জানান।

আরও পড়ুন: অবশেষে নিষিদ্ধ অভিনেত্রী চমক!

এই অভিনেত্রীর প্রসঙ্গ আসতেই করণ স্পষ্ট জানান, অনেক ছবি দেখার জন্যই অধীর আগ্রহে বসে আছি, যার মধ্যে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সবার উপরে। ছবিতে তার লুক দারুণ।

তবে প্রযোজকের এই প্রশংসায় কঙ্গনার মন গলেনি।

মিডিয়া প্লাটফর্ম এক্সে তিনি লিখেছেন, এর আগে যখন এমন কথা বলেছিলেন, ‘মণিকর্ণিকা’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সিনেমাটি রিলিজের সপ্তাহে আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছিল।

আরও পড়ুন: নতুন লুকে চমকে দিলেন বুবলী!

কঙ্গনা আরও বলেন, কাঁদা ছিটিয়ে ছবি থেকে সরে দাঁড়িয়েছিল প্রায় সব মুখ্য চরিত্র। সবচেয়ে সফল উইকেন্ড সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছিল।

এবারও আমি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। কারণ তিনি আবারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা