ছবি-সংগৃহীত
বিনোদন

প্রতিবছর ছবি প্রযোজনা করতে চাই

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও অত্মপ্রকাশ করেছেন ‘ঢালিউড কুইন’। ঈদুল আযহায় মুক্তি পায় তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। বর্তমানে অপু অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি লাইভ শোতে জানালেন, প্রযোজক হিসেবে নিজের আগামী দিনের পরিকল্পনার কথা।

আরও পড়ুন : তোপের মুখে রাজ

শনিবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী প্রিসিলার অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন অভিনেত্রী।

লাইভে অপু নিজের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এটি আমার প্রথম প্রযোজনা। আমি যে প্রথম সিনেমা প্রযোজনা করছি তা বুঝতে দেয়নি কেউ। সবাই অনেক সাহায্য করেছে। তাই সামনে থেকে প্রতিবছর একটা করে সিনেমা প্রযোজনা করতে চাই আমার অপু-জয় প্রডাকশন হাউস থেকে।

আরও পড়ুন : কটাক্ষের শিকার সায়ন্তিকা

তিনি আরও বলেন, নিউইয়র্কে আসার আগে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটা দেখে এসেছি। আরও মুক্তি পাওয়া সিনেমাগুলো নিউইয়র্ক থেকে যাওয়ার পর দেখব।

প্রথমবারের মতো প্রযোজনা করতে গিয়ে যাদের কাছ থেকে বেশি সহযোগিতা পেয়েছেন তাদের কথাও স্মরণ করলেন অপু। তার কথায়, আমার মা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। পাশাপাশি আমার কাকাও খুব হেল্প করেছেন। তাদের কারণেই আমি এখানে আসতে পেরেছি।

আরও পড়ুন : আমরা পারিবারিক সম্পর্কে আছি

প্রিসিলার লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস তার সামনের পরিকল্পনা সম্পর্কেও জানিয়েছেন। জানা গেছে, অপু বিশ্বাস আরও কিছুদিন আমেরিকায় থাকবেন। ছেলে জয়কে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরবেন। সবশেষে দেশে ফিরবেন আগামী ২৬ জুলাই।

প্রসঙ্গত, সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমায় অপুর বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা