ফাইল ছবি
বিনোদন

ক্যাসিনোতে আসছেন বুবলী

বিনোদন ডেস্ক: আসছে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ক্যাসিনো’। শাকিব খানের বলয় থেকে বেরিয়ে ক্যাসিনোতে চিত্রনায়ক নিরবের সাথে জুটিবদ্ধ হন এ নায়িকা।

আরও পড়ুন: ট্রোলের মুখে ‘পটল কুমার’

কিছু দিন আগে প্রকাশ পেয়েছে ‘ক্যাসিনো’র টিজার। যেখানে ২০১৯ সালে বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিংয়ের বিষয় উঠে এসেছে সিনেমার গল্পে।

বুবলী বলেন, ‘সিনেমাটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি।’

আরও পড়ুন: দোষ থাকলে সংসার চাইতাম না : বুবলী

ছবিটির পরিচালক সৈকত নাসির বলেন, ‘সিনেমাটির শুটিং ২০২০ সালে শেষ হয়েছে। একটা সিনেমার প্রযোজক, পরিচালক থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট সবাই চান কাজ শেষ করে দ্রুতই সিনেমাটি মুক্তি দিতে। এই সিনেমার পোস্ট প্রোডাকশন শেষ করতে সময় লেগেছে।’

প্রসঙ্গত, আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ, দিলরুবা হোসেন দোয়েল প্রমুখ। ছবির গল্পে নিরবকে দেখা যাবে গোয়েন্দা পুলিশের চরিত্রে এবং ‘ক্যাসিনো গার্ল’ চরিত্রে ধরা দেবেন বুবলী।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা