ছবি-সংগৃহীত (সাই পল্লবী)
বিনোদন

ছুটির জন্য কেঁদেছিলেন পল্লবী!

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কয়েক রাত ‘শ্যাম সিং রায়’ সিনেমার শুটিং করেছি। আমি রাতে শুটিং করতে পারি না। কারণ আমি দিনের বেলায় ঘুমাই না। কল্পনা করুন, আমি রাতে ঘুমাইনি, দিনের বেলায়ও ঘুমাইনি এবং পরের রাতে আবার শুটিং।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত রুবিনা

সাই পল্লবী বলেন, এভাবে প্রায় ৩০ দিন চলেছে। একই সঙ্গে ‘গার্গি’ ও ‘লাভ স্টোরি’ সিনেমার শুটিং করেছি। এক পর্যায়ে আমি কাঁদছিলাম এবং ভাবছিলাম, আমি অভিনয় ভালোবাসি। যার জন্য আমি বিশ্বাস করতে পারছিলাম না ছুটি চাই। কিন্তু এ কথা আমি কাউকে বলিওনি।

তিনি আরও বলেন, আমার বোন প্রযোজককে গিয়ে বলে, আমি কাঁদছি। কারণ আমার ছুটি চাই। এ কথা শুনে প্রযোজকের খুব খারাপ লেগেছিল। কারণ আমি যাদের সঙ্গে কাজ করি তারা আমাকে ভালোবাসেন এবং ভাবেন আমি একটি শিশু। সুতরাং তারা ভাবে আমি সেটে খুব কমফোর্ট। কিন্তু যখন তারা জানতে পারেন আমি ক্লান্ত, তখন তারা আমাকে ১০ দিনের ছুটি দিয়ে দেয়।

উল্লেখ্য, সাই পল্লবীর অভিনীত ‘শ্যাম সিং রায়’ সিনেমাটি ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন নানি।

আরও পড়ুন: ফের একত্রে রাজ-পরী!

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। এটি পরিচালনা করেন গৌতম রামচন্দ্রন। গত বছরের ১৫ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে ‘এসকে২৪’ শিরোনামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী।

প্রসঙ্গত, ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী। ন্যাচারাল অভিনয়ে তার দারুণ খ্যাতি রয়েছে। অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির না হলেও দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

সাই সকলের নজরে আসেন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম চলচ্চিত্র ‘প্রেমাম’ এর মাধ্যমে সেখানে তিনি মালার চরিত্রে অভিনয় করেন ৷ সিনেমাটি ব্যাপক সাফল্য লাভ করে এবং ব্লকবাস্টারের তকমা পায় ৷ এরপর তিনি জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান - এর সাথে ‘কালি’ নামক একটি চলচ্চিত্রে অভিনয় করেন। যেটি মুক্তি পায় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র ফিদার মাধ্যমে তিনি তেলুগু সিনেমায় প্রবেশ করেন ৷ সিনেমাটিতে তিনি ভানুমতি চরিত্রে অভিনয় করেন এবং বরুণ তেজ ছিলেন তার সহ-অভিনেতা ৷ যখন ফিদা টেলিভিশনে প্রদর্শিত হয়েছিল তখন এটা সর্বাধিক টিআরপি রেটিং পেয়েছিল। এমনকি ৫ম বার দেখানোর সময়ও টিআরপি সর্বোচ্চ ছিল ৷‘দিয় ‘ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি তামিল চলচ্চিত্রে অভিষেক ঘটান, যার পরিচালক ছিলেন বিজয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা