ছবি: সংগৃহীত
বিনোদন

মানবপাচার বিরোধী কনসার্টে মমতাজ

জেলা প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে মানবপাচার বিরোধী কনসার্টে হাজারো শ্রোতাদের সুরের মূর্ছনায় ভাসালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ।

আরও পড়ুন : সেরা অভিনেত্রী আলিয়া ভাট

শনিবার (২৭ মে) সন্ধ্যায় লাবণী পয়েন্টে সুইজারল্যান্ডের সহযোগিতায়, জেলা প্রশাসন কক্সবাজার ও উইনরক ইন্টারন্যাশনালের আয়োজনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

সমুদ্র সৈকতে গানে গানে মানবপাচার প্রতিরোধের ডাক দিলেন তিনি। তার সাথে একাত্ম প্রকাশ করে মানবপাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিলেন শ্রোতারাও।

আরও পড়ুন : আবেগ রাখতে পারতাম না

এ কনসার্টে মমতাজ ছাড়াও গান পরিবেশন করে ব্যান্ড ‘মাদল’। অনুষ্ঠানে মানবপাচার বিরোধী একটি ‘পট গান’ এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’।

মানবপাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এমন অভিনব উদ্যোগ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান শ্রোতারা।

আরও পড়ুন : ভালোবাসা কোনো বাধা মানে না

সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ‘আশ্বাস’ মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্পের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে এ ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহায়তা করে কক্সবাজার জেলা প্রশাসন।

আরও পড়ুন : বলিউড অভিনেত্রী অদাকে হুমকি!

শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এবং উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ‘আশ্বাস’ প্রকল্পের টিম লিডার দীপ্তা রক্ষিত। বক্তব্যে দীপ্তা রক্ষিত মানবপাচারের ভয়াবহতা তুলে ধরে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ আয়োজনে সহযোগিতার জন্য জেলা প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন : আজকাল কেউ পত্রিকা পড়েনা

এছাড়া নিজের বক্তব্যে মানবপাচার প্রতিরোধে সরকার ও কক্সবাজার জেলা প্রশাসনের পদক্ষেপের কথা তুলে ধরে বিভীষণ কান্তি দাশ সময়োপযোগী এ আয়োজনের জন্য উইনরক ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সাধারণ শ্রোতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মীরা।

আরও পড়ুন : স্বামীকে পূর্ণিমার শুভেচ্ছা

প্রসঙ্গত, উইনরক ইন্টারন্যাশেনাল সুইজারল্যান্ড-এর সহায়তার মানবপাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে ‘আশ্বাস’ প্রকল্প বাস্তবায়ন করছে।

২০১৮ সাল থেকে প্রকল্পটি দেশের মানবপাচারের ঝুঁকিপ্রবণ ৫ টি জেলা তথা কক্সবাজার, খুলনা, যশোর, সাতক্ষীরা ও চট্টগ্রামের ১৫ টি উপজেলায় মানবপাচার বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা