ফাইল ছবি
বিনোদন

আবেগ রাখতে পারতাম না

বিনোদন ডেস্ক: নিজের সাহসী সিদ্ধান্তের জন্য বলিউডে বিখ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে সব সময় ভয়ের মধ্যে থাকতেন তিনি। এছাড়াও তিনি অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন।

আরও পড়ুন: বলিউড অভিনেত্রী অদাকে হুমকি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন বলিউডের এ অভিনেত্রী ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘ক্যারিয়ারের শুরুর বছরগুলোতে তেমন কাউকে আমি চিনতাম না। বলিউডে যখন পা রাখি তখন আমার বয়স ২০ থেকে সামান্য বেশি। তখন সব সময় ভয়ে ভয়ে থাকতাম। তুচ্ছ ঘটনাতেই আবেগী হয়ে পড়তাম। নিজের আবেগ ধরে রাখতে পারতাম না।’

তবে চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে, বলিউডে তাকে কোণঠাসা করে রাখার ব্যাপারে মুখ খুলে বির্তকের জন্ম দেন প্রিয়াঙ্কা। তিনি বলেছিলেন, ‘তাকে কোণঠাসা করে রাখা হয়েছে। তিনি তার পছন্দ মতো কাজ করার সুযোগ পাচ্ছেন না।’

আরও পড়ুন: স্বামীকে পূর্ণিমার শুভেচ্ছা

প্রসঙ্গত, মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয় লাভ করেন এই অভিনেত্রী। এরপর ২০০২ সালে তামিল সিনেমা ‘থামিজানে’ অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। ‘দ্য হিরো: লাভ স্টোরি অব এ স্পাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ২০০৩ সালে তিনি বলিউডে পা রাখেন। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার টেলিভিশন সিরিজ ‘সিটাডেল’ আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা