তোপের মুখে আমির খান
বিনোদন

তোপের মুখে আমির খান

বিনোদন ডেস্ক:

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসেই তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে দেখা করেন বলিউড সুপারস্টার আমির খান।

ভারত বিদ্বেষী বলে পরিচিত এমিনির সঙ্গে ইস্তানবুলে রাষ্ট্রপতি ভবন হুবেন ম্যানশনেই সাক্ষাত হয় মি. পারফেক্টসনিস্টের। আর এতেই বেজায় চটেছেন বহু ভারতীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কী এমন হল, যে এমন প্রতিক্রিয়া দেখা গেল!

জানা যায়, কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান। শুধু তাই নয়, কট্টরপন্থী বেশ কিছু ইসলামিক সংগঠন কাশ্মির এবং কেরালায় সক্রিয়। এমন এক পরিস্থিতিতে আমির খানের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাত্‍ মোটেই ভালো চোখে দেখছেন না ভারতীয়রা।

এমিনির আমিরের সঙ্গে তিনটি ছবি দিয়ে টুইট করে সাক্ষাতের বিষয়টি জানান।

লেখেন, ‘‘বিশ্ব বিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আমির খানের সঙ্গে দেখা করে আমি আপ্লুত। জেনে খুব খুশি হলাম যে, তার আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র বাকি অংশের শুটিং আমির তুরস্কের বিভিন্ন প্রান্তে করার সিদ্ধান্ত নিয়েছেন।’’

এর পরপরই মাইক্রো ব্লগিং এ সাইটে ওঠে সমালোচনার ঝড়। ভারতীদের বক্তব্য, ভারতের বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করা এড়িয়ে গিয়ে আমির এ কাজটি করেছেন। তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করার এমন কী আছে- বলেও অনেকে প্রশ্ন করেছেন।

জানা যায়, দেশটিতে বেশ কিছুদিন শুটিং করবেন আমির। আর এ জন্য সৌজন্য সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ভবনে হাজির হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্ক অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা