ফাইল ছবি
বিনোদন

আটত্রিশেও তরুণী ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নিষ্পাপ-পেলব সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা। তবে ২০২১ সালে ভক্তদের হৃদয় ভেঙে বিয়ের পিঁড়িতে বসেন এ নায়িকা। তবুও দেখে মনে হয় কোথায় গিয়ে যেন তার বয়সটা থমকে গেছে।

আরও পড়ুন: কান উৎসবে উর্বশী

সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেই ঝড় ওঠে ভক্তদের মনে। কিন্তু ভক্তদের মনে নানা প্রশ্ন, ক্যাটরিনার এই সৌন্দর্যের রহস্যটা কী?

সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ফিট এবং টোনড বডি ধরে রাখার জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরান ক্যাটরিনা। ফলে বোঝাই যাচ্ছে যে, দিনের অনেকটা সময়ই তার কাটে জিমে।

নিজেকে ফুডি বলতেই পছন্দ করেন ক্যাটরিনা, কারন খেতে ভালোবাসেন তিনি। তবুও ফিটনেসের জন্য ডায়েটের দিকেও থাকে কড়া নজর। কিছু সংবাদ মাধ্যমে জানা গেছে, দুগ্ধজাত খাদ্যসামগ্রী থেকে দূরত্ব বজায় রাখেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: আমি ওই ধরনের মানুষই নই

ফিটনেস জার্নিতে নেমে ডায়েট থেকে চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার বাদ দিলেন ক্যাটরিনা। চিনির পরিবর্তে তিনি মিষ্টি হিসেবে মধু কিংবা গুড়কে বেছে নেন। কারণ রিফাইন করা চিনির মধ্যে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়।

এভাবে ব্যয়াম ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে মাত্র কয়েকটি নিয়ম মেনেই সুন্দরী ও তরতাজা আছেন ক্যাটরিনা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা