ছবি-সংগৃহীত
বিনোদন

সেলফি চাইলে পয়সা বের করুন

বিনোদন ডেস্ক : উদ্ভট পোশাক আর উদ্ভট কর্মকাণ্ডের কারণে নিয়মিত চর্চায় থাকেন ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। এবার তার ভক্তরা সেলফি তুলতে চাওয়ায় পয়সা চেয়ে আবারো আলোচনায় এলেন এই অভিনেত্রী!

আরো পড়ুন : মাইনাস ১৫-তে রাকুল

সোশ্যাল মিডিয়ায় উরফির একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বিমানবন্দরে ঢুকছেন উরফি। তার পরনে হলুদ কুর্তি। চুলগুলো খোপা করা। উরফিকে দেখে বিমানবন্দরে থাকা সকলেই হকচকিয়ে যান। মুহূর্তের মধ্যে অভিনেত্রীকে ঘিরে ধরেন অনেকেই। সেলফি তোলার আবদার করে বসেন তারা।

বেশ কয়েকজনের সঙ্গে পোজ দেন উরফি। তবে শেষ মুহূর্তে উরফি বলেন, যারা সেলফি তুলছেন তারা পয়সা বের করুন। মজার ছলে এ কথা বলতে বলতে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করেন উরফি। তার এ মুহূর্তের ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

আরো পড়ুন : সবাই ভেবেছিল মনামী বিয়ে করবে

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন উরফি জাভেদ। ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়-তে শিবানী ভাটিয়ার চরিত্রে ও কসৌটি জিন্দেগি কে-তে তানিশা চক্রবর্তীর চরিত্রেও অভিনয় করেন তিনি। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয়ে দেখা যায় এই অভিনেত্রীকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা