বিনোদন

ছবি পোস্ট করে আলোচনায় শ্রাবন্তী

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রাবন্তী । বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিকবার খবরের শিরোনাম হন এই নায়িকা।

আরও পড়ুন : গায়ে পড়া মানুষ আমার পছন্দ নয়

কয়েক দিন আগে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছেন। এ ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। রোদ চশমায় লাস্যময়ী লুকে নজর কেড়েছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিকই ছিল। কিন্তু তার বসার ভঙ্গিমাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে মন্তব্য করছেন নেটিজেনরা।

ছবি দেখে নেটিজেনদের অনেকে জানতে চেয়েছেন— ‘শ্রাবন্তী শোচকর্মে বসেছেন কিনা!’ আরেকজন ঠাট্টা করে লিখেছেন, ‘কমোডমুখী সমাজকে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টার জন্য ধন্যবাদ আপনাকে।’ তা ছাড়াও অসংখ্য নোংরা মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য। যদিও এই অশ্লীল আক্রমণের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি শ্রাবন্তী।

আরও পড়ুন : কেন আড়ালে চলে গেছেন ক্যাটরিনা?

মূলত, এসব বিষয় নিয়ে মোটেও চিন্তিত নন শ্রাবন্তী। এর আগে কিন্তু টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেছিলেন— ‘এক সময় এসব বিষয় মানসিকভাবে প্রভাব ফেলত, আমার পরিবার বিরক্ত হতো। কিন্তু তারা এখন এসব পড়ে আর হাসে। মিডিয়া আমাকে নিয়ে চটকদার শিরোনামে খবর প্রকাশ করলেও আমি এসব নিয়ে মোটেও আগ্রহী নই।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা