বঙ্গবন্ধুর তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’ এখন বাংলা ভাষায়
বিনোদন

বঙ্গবন্ধুর তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’ এখন বাংলায়

বিনোদন ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর আলোচিত ইংরেজি তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’ এখন বাংলা ভাষায় দেখতে পাবে দেশের মানুষ। বাংলায় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’, শিরোনামের এ তথ্যচিত্রটি পরিচালনা করেছেন নোমান রবিন।

২০১৮ সালে নসরুল হামিদের প্রযোজনা ও ইতিহাস গবেষক সাজেদুর রহমান ফিরোজের তত্ত্বাবধানে, নসরুল হামিদের প্রযোজনায় এ তথ্যচিত্রটি প্রথম প্রকাশ পায় ইংরেজি ভাষায়।

এবার সেটির সাথে আরও কিছু ঐতিহাসিক তথ্য-উপাত্ত সংযোজন করে তৈরি করা হলো ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। সংশ্লিষ্টদের অভিমত, বাংলা ভাষায় হওয়ায় এবারের নির্মাণ সর্বস্তরের মানুষের কাছে খুব সহজেই পৌঁছাবে।

তথ্যচিত্রটির নির্মাতা নোমান রবিন বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুকে বলা হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এ ব্যাপারে অনেক লিখিত দলিল আছে। কিন্তু বাংলার হাজার বছরের উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক পট পরিবর্তনের গল্পগুলো নতুন প্রজন্ম পূর্ণাঙ্গভাবে পড়েনি, ভিজ্যুয়াল তো দূরের কথা। অপর দিকে বঙ্গবন্ধুর জন্ম থেকে প্রস্থানের সময়কাল এক সঙ্গে কোথাও লিপিবদ্ধ নেই। বিশেষ করে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল সময়কালের দেশ গড়ার জন্য তার শারীরিক, মানসিক, কূটনৈতিক ও সাংগঠনিক যে যুদ্ধ- তা নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই কাজটিতে। তথ্যচিত্রটি কালের কাছে মহা মূল্যবান হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। '

মিডিয়া বক্সের ব্যানারে নির্মিত এই ১০০ মিনিটের তথ্যচিত্রের নির্বাহী প্রযোজনায় ছিলেন সামিরা জুবায়ের হিমিকা।সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীব, সম্পাদনা করেছেন হাসান মেহেদী, অ্যানিমেশন করেছেন মারুফ আব্দুল্লাহ, ক্যামেরায় ছিলেন জাহেদ নান্নু।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় দীপ্ত টিভিতে তথ্যচিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। পাশাপাশি দীপ্ত টিভির অফিশিয়াল ফেসবুক পেজেও লাইভ দেখা যাবে একই সময়ে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা