রিয়া চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ হতো আমিরের!
বিনোদন

রিয়া চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ হতো আমিরের!

বিনোদন ডেস্ক:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে এখন রয়েছে রিয়া চক্রবর্তীর ফোন। আর তা থেকেই বেরিয়ে আসছে একের পর এক নতুন তথ্য। শুধু মহেশ ভট্টই নয়, রিয়ার যোগাযোগ ছিল বলিউডের নামজাদা বেশ কয়েক জন সুপারস্টারের সঙ্গে, যাদের অন্যতম আমির খান। আর কাদের সঙ্গে ফোন বিনিময় হত রিয়ার?

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আমির খানকে একবার ফোন করেছিলেন অভিনেত্রী। আমির তাকে ফোন না করলেও তিনবার মেসেজ করেছিলেন।

শুধু আমিরই নন, রিয়ার কল রেকর্ড বলছে, তার যোগাযোগ ছিল আদিত্য রায় কপূর, শ্রদ্ধা কপূর, রাকুল প্রীত সিংহের সঙ্গেও। রাকুলকে ৩০ বার ফোন করেছিলেন রিয়া। রাকুল তাকে ফোন করেছিলেন ১৪ বার। দু’জনের মধ্যে এসএমএসেরও আদান-প্রদান হয়েছেন। ফোনালাপ হয়েছে ‘আশিকি’ফেম আদিত্য রায় কপূরের সঙ্গেও। তাকে মোট ১৬ বার ফোন করেছিলেন রিয়া। অন্যদিকে আদিত্যমোট সাত বার রিয়াকে ফোন করেছিলেন।

‘সোনু কি টুইটি কি…’ খ্যাত সানি সিংহের সঙ্গেও কথা হতো রিয়ার। এমনকি, যোগাযোগ ছিল রানাডজ্ঞুবতীর সঙ্গেও। সানিকেসাত বার রিয়া ফোন করেছিলেন। সানি ফোন করেছিলেন চার বার। রানার ক্ষেত্রেও সংখ্যাটা এক। প্রয়াত নৃত্যশিল্পী সরোজ খানকেও ফোন করেন রিয়া। অন্যদিকে আগেই জানা গিয়েছিল, এই বছরে শুধুমাত্র জানুয়ারি মাসেই ১৬ বার কল আদানপ্রদান হয়েছিল রিয়া এবং মহেশ ভট্টের মধ্যে। মহেশকে নয় বার ফোন করেছিলেন রিয়া। আর মহেশ সাত বার।

সুশান্তের মৃত্যু, স্বজনপোষণ ইত্যাদি নিয়ে এখনও পর্যন্ত একটিও বাক্য ব্যয় করেননি বলিউডের তিন খান। রিয়ার কললিস্টে আমির খানকে দেখে কিছুটা অবাক নেটাগরিকদের একাংশ। রিয়ার সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও আমির কেন নীরব দর্শক? প্রশ্ন অনুরাগীদের। আমির যদিও তার পরবর্তী ছবির শুটের জন্য আপাতত বিদেশে।

এরই পাশাপাশি, সুশান্তের মৃত্যুর আগে এবং পরে রিয়া ‘এইউ’ (AU) নামক এক ব্যক্তিকে ফোন করেছিলেন। ট্রু-কলারে তার নাম দেখা যাচ্ছে ‘এইউ’, যাকে মোট ৪৪ বার ফোন করেছেন রিয়া। আর ইনকামিং কল হয়েছে ১৭ বার। কে এই ‘এইউ ’? সিবিআই এখন‘এউ’-কে খুজছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা