ছবি: সংগৃহীত
বিনোদন

ফের আইটেম গানে উর্বশী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা বেশ কিছু আইটেম গানে পারফর্ম করে দর্শকদের নজর কেড়েছেন।

আরও পড়ুন : আল্লু অর্জুন কন্যার সিনেমায় অভিষেক

আবারও আইটেম গানে নাচতে দেখা যাবে তাকে। তার সঙ্গী হবেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আখিল আক্কিনেনি।

টলিউড ডটনেট জানায়, আখিল আক্কিনেনির পরবর্তী সিনেমা ‘এজেন্ট’। গুঞ্জন উড়ছে, এ সিনেমার আইটেম গানে দেখা যাবে উর্বশী রাউতেলাকে। সিনেমাটির গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মামুত্তিকে।

আরও পড়ুন : ২৫ কেজি ওজন বাড়ানো সার্থক

একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, সিনেমাটির আইটেম গানের পারফরমারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন উর্বশী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আপাতত তারই অপেক্ষা।

তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুরেন্দর রেড্ডি। ২০২১ সালে শুটিং শুরু হলেও করোনা সংকটের কারণে পিছিয়ে যায় এ সিনেমার কাজ।

আরও পড়ুন : পরী-মমতাজের মা

আগামী ২৮ এপ্রিল সব জটিলতা কাটিয়ে বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী রাউতেলা। একই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।

আরও পড়ুন : মান্নার জন্মদিন

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে এই অভিনেত্রীর। সেই সাথে বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা