ফাইল ছবি
বিনোদন

হিন্দি সিনেমায় নৈতিকতা নেই

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। তামিল-তেলেগু সিনেমায় অভিনয় করে দারুন খ্যাতি লাভ করেছেন এ নায়িকা।

আরও পড়ুন: শুধু রুচির নয়, বিবেকের বিকলাঙ্গতা!

বলিউডের চেয়ে দক্ষিণী সিনেমায় অভিনয় করতে বেশি পছন্দ করেন কাজল। বৃহস্পতিবার (৩০ মার্চ) নিউজ১৮ আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী।

এ অভিনেত্রী বলেন, ‘অবশ্যই আমার মার্তৃভাষা হিন্দি। হিন্দি ভাষার সিনেমা দেখেই আমরা বড় হয়েছি। কিন্তু আমি দক্ষিণী সিনেমার নৈতিকতা, মূল্যবোধ ও নিয়মানুবর্তিতা খুব পছন্দ করি, যা হিন্দি সিনেমায় নেই।’

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্ক অন্যায় কিছু না

কাজল বলেন, ‘অনেকে হিন্দিতে ক্যারিয়ার শুরু করতে চান। কারণ এটি জাতীয় ভাষা। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই বন্ধুত্বপরায়ণ, খুব সহজে মানিয়ে নিতে পারে, এখানে দক্ষ টেকনিশিয়ান রয়েছেন, দুর্দান্ত পরিচালক ও কনটেন্ট আছে। তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় ভাষার চলচ্চিত্রে এসবই ব্যবহৃত হয়।’

প্রসঙ্গত, অভিনেত্রী কাজল আগরওয়াল গত বছরের ১৯ এপ্রিল পুত্রসন্তানের মা হয়েছেন। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা