ক্যাটরিনার বাড়িতে ভিকি কৌশল!
বিনোদন

ক্যাটরিনার বাড়িতে ভিকি কৌশল!

বিনোদন ডেস্ক:

বলিউড পাড়ায় বেশ কিছু দিন ধরেই গুঞ্জন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে নিয়ে। বলিউডে কান পাতলেই শোনা যায় চুপি চুপি নাকি প্রেম করছেন ক্যাটরিনা আর ভিকি। আর সেই গুঞ্জন এবার যেন আরও স্পষ্ট হয়ে উঠল।

কারণ পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন ভিকি কৌশল, তাও আবার বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের বাড়ির সামনে।

পাপারাজ্জিদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার বাড়ির সামনে গাড়ি থেকে নামছেন ভিকি কৌশল। তার পরনে একটা টি-শার্ট আর প্যান্ট। করোনা আবহের জন্য মাস্কে ঢাকা মুখ। এই ছবি প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা ও ভিকির ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। নানা রকমের কমেন্টে বলিউডের এই দুই তারকাকে ভরিয়ে দেন তারা।

ক্যাটরিনা ও ভিকির গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনেকে জানিয়েছিলেন এই জুটি তাদের ভীষণ পছন্দ। আর তাই এক ভক্ত লিখছেন, আমাদের দিনটা আজ সার্থক! এটা সত্যি ভালোবাসা। অবশেষে বলিউডের সবচেয়ে সুন্দর জুটিকে দেখা গেল। এমনই নানা রকম কমেন্টে ক্যাটরিনা ও ভিকি কৌশলকে ভরিয়ে দেন তাদের ভক্তরা। কেউ আবার তাদের একসঙ্গে ডাকছেন ‘ভিকট্রিনা’ বা ‘ভিকক্যাট’। ঠিক যেমন বলিউডে দীপিকা ও রণবীর কে ‘দীপবীর’ এবং বিরাট ও আনুশকাকে ‘বিরুষ্কা’ বলে ডাকা হয়।

বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনা এর ভিকিকে নিয়ে বলিউডে নানা রকম গুঞ্জন শোনা যায়। বিশেষত গতবছর দীপাবলীর একটি পার্টিতে দু'জনকে একসঙ্গে দেখে অনেকেরই এই ধারণা আরও মজবুত হয়। এছাড়াও করণ জোহরের কফি উইথ করণে ক্যাটরিনা ও ভিকি দু'জনেই প্রকাশ করেছিলেন যে অভিনেতা হিসেবে তারা পরস্পরকে পছন্দ করেন। আর তারপর থেকেই তাদের ভক্তরা বারবার জানিয়েছেন, তারা চান এই গুঞ্জন যেন সত্যি হয়।

ক্যামেরার সামনে যতবার দু'জনে এসেছেন নজর কেড়েছে তাদের রসায়ন। তাই এই গুঞ্জন যদি সত্যি হয় বলিউডের আরও এক হিট তারকা জুটির মধ্যে যে ক্যাটরিনা ও ভিকি কৌশলের নাম জুড়বে তা বলাই বাহুল্য।

কিছুদিন আগে ভিকিকে জিজ্ঞাসা করা হয় এই গুঞ্জনের ব্যাপারে। তখন তিনি বলেছিলেন, আমি বুঝতে পারছি পাপারাজ্জিরা তাদের কাজ খুব ভালো করে করছেন। এটাও বুঝতে পারছি যে মানুষের আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুবই আগ্রহ রয়েছে কারণ আমরা পাবলিক ফিগার। সে ভালো কথা। কিন্তু আমি বিষয়টা শেয়ার করব কিনা তা সম্পূর্ণ আমার উপরে। আলোচনা করার জন্য আমি আমার নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশ্যে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ বা ভালো সেটা আমি আড়ালে রাখি।

প্রসঙ্গত এই মুহূর্তে ভিকি কৌশল স্যাম মানেকশ'র বায়োপিক নিয়ে ব্যস্ত। এই ছবির পরিচালনা করেছেন মেঘনা গুলজার। ছবিতে ভিকির সঙ্গে রয়েছেন মনোজ বাজপাইও। উল্লেখ্য, ভিকির যে ছবিগুলিতে সবথেকে বেশি নজর কেড়েছেন তার মধ্যে রয়েছে মাসান, উরি, সঞ্জু, এবং রাজি।

অন্যদিকে, ক্যাটরিনা কাইফ এই মুহূর্তে তার পরবর্তী ছবি ‘ফোনভূত’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা