বিনোদন

মারা গেলেন আলিফ লায়লার ‘সিনবাদ’ 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক আলিফ লায়লার ‘সিনবাদ’ খ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধান মারা গেছেন।

আরও পড়ুন: জীবন মানে যুদ্ধ, বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান। এরপর তাকে দ্রুত কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

অনুষ্ঠান চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শাহনওয়াজ প্রধান। এরপরই জ্ঞান হারান। অভিনেতাকে তড়িঘড়ি কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়েও বাঁচানো যায় নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানায়, ঘটনাচক্রে ওই সময় হাসপাতালটিতে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি দেখতে পান শাহনেওয়াজকে একটি স্ট্রেচারে করে হাসপাতালে আনা হয়েছে।

আরও পড়ুন: সতর্ক করলেন বুবলী

সুরভি নবভারত বলেন, শাহনেওয়াজকে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বেডের পাশে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি ডাক্তারদের বলতে শোনেন, তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না। তার হৃদপিণ্ডও কাজ করছে না।

যে ব্যক্তিরা শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা ডাক্তারদের বলেন, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান ৫৬ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেতা। সুরভি তাদের কাছে জানতে চান, এটা কীভাবে ঘটেছে এবং তার আগে থেকেই কোনো সমস্যা আছে কিনা।

তারা সুরভিকে জানায়, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। এই অভিনেত্রী বলেন, ‘শাহনেওয়াজ খুব ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় যোগাযোগ রাখতেন।’

‘লগন’ অভিনেতা যশপাল শর্মা, যিনি একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘আজ মুম্বইয়ের এই প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। সবকিছুই দারুণ চলছিল। বহু গুণীজন উপস্থিত ছিলেন। কিন্তু, পুরস্কার গ্রহণের কিছুক্ষণ পরেই আমাদের প্রিয় অভিনেতা আমাদের ছেড়ে চলে যায়'।

আরও পড়ুন: বুবলীর সুখবর!

য়াজ আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত ভারতীয় টেলিভিশন ধারাবাহিক আলিফ লায়লায় ‘সিনবাদ’ চরিত্রে অভিনয় করেন। এতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। এছাড়া ‘মির্জাপুর’, ‘ফ্যান্টম’, ‘রইস’, ‘টোটা ওয়েডস ময়না’সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা