বিনোদন

সিয়ামকে প্রসেনজিতের আহ্বান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়াক সিয়াম আহমেদ ও নায়িকা পরিমনী জুটির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে তরুণ আবু রায়হান জুয়েল পরিচালনায় নির্মিত শিশুতোষ এই সিনেমা। এরই মধ্যে প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি।

ফেইসবুকে একটি ভিডিতে সিয়াম জানান, কলকাতায় অবস্থান করার কারণে সশরীরে থাকতে পারেননি তিনি।

আরও পড়ুন: প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়

এ সময় সিয়ামের সঙ্গে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখতে আহ্বান জানালেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রসেনজিৎ বলেন, ‘আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে, যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য-অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেই গল্প নিয়ে ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।’

আরও পড়ুন: ১৫০টি আসনে ইভিএমে ভোট

তিনি আরও বলেন, “আমিও দু’বছর অন্তর অন্তর ‘কাকাবাবু’ করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ। সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি দেখো। আমিও অপেক্ষায় থাগবো ছবিটি দেখার জন্য।”

প্রসঙ্গত, মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা