ছবি : সংগৃহিত
বিনোদন

খোলামেলা পোশাক অনেকের ভালো লাগে!

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রাবন্তী তার নতুন সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

আরও পড়ুন: শিল্পীদের মধ্যে চাটুকার বেশি!

তার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক বছরে কেবল সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন । শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলে সেখানে ট্রোলের বন্যা বয়ে যায়। বিষয়টিকে কীভাবে দেখেন তিনি?

প্রশ্নটা এসেছে মূলত তার ‘কাবেরী অন্তর্ধান’ ছবির একটি সংলাপ ধরে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার ন্যুডিটি আমার কনসার্ন, অন্য কারোর নয়’। এ ব্যাপারে শ্রাবন্তীর ভাষ্য, ‘যারা এই সমালোচনা করে, তাদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত। তারপর অন্যকে জাজ করুক। মানুষ একটু বেশিই জাজমেন্টাল হয়ে যায়। ট্রোল নিয়ে আমি আর বলতে চাই না, পাত্তাও দিই না।’

খোলামেলা পোশাক নিয়ে তার বক্তব্য, ‘যে খোলামেলা পোশাক পরছে সে যদি কমফোর্টেবল হয়, তাহলে অন্যদের কথায় কিছু যায় আসে না। অনেকের হয়তো তাকে দেখতে ভালো লাগছে। হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না।’

এদিন নিজের সিনেমা ও ফিটনেস নিয়েও কথা বলেন শ্রাবন্তী। জানান, সব ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। খাবারের বেলাতেও জিহ্বাকে দিচ্ছেন পরিপূর্ণ স্বাধীনতা। তার কথায়, ‘ডায়েট আমি করতে পারব না। খাব, আবার জিমে গিয়ে কসরত করব। কারণ আমি নিজের মনকে কষ্ট দিয়ে ডায়েট করতে পারব না। তবে এখন স্বাস্থ্যকর খাবার খাই।’

আরও পড়ুন: ক্ষমা চাইলেন কিং খান

উল্লেখ্য, শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। এতে প্রথমবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন তিনি। এই ছবি দিয়েই দীর্ঘ প্রায় ২৫ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী। এর আগে ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা