বিনোদন

সম্পর্ক, ধোঁয়াশায় রাখতে চান ফারিণ

বিনোদন ডেস্ক : কলকাতার নামকরা পরিচালক অতনু ঘোষের পরবর্তী চলচ্চিত্র ‘আরো এক পৃথিবী’তে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি মুক্তির আগে ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

তাসনিয়া বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে আমার অভিনয় দেখে অতনুদা আমার সঙ্গে যোগাযোগ করেন। এই সিনেমায় সংলাপের তুলনায় আমাকে অভিব্যক্তির ওপর অনেক বেশি জোর দিতে হয়েছিল।’

টালিউডের পছন্দের অভিনেতা বা অভিনেত্রী সম্পর্কে ফারিণ জানান, ‘প্রসেনজিৎ, ঋতুপর্ণার ছবি দেখেছি। ঋত্বিক চক্রবর্তীর অভিনয় খুব পছন্দ। তবে উত্তমকুমার এবং সুচিত্রা সেনের জুটিটা আমার খুব পছন্দের। তাদের প্রায় সব ছবিই দেখেছি।’

তিনি জানান, ‘কারাগার’-এর পর টালিউড থেকে ছবির প্রস্তাব আসছে। কিছু প্রস্তাব এসেছে। তা ছাড়া ফারিণ সংখ্যার তুলনায় কাজের গুণগত মানের প্রতি বেশি সচেতন বলেও জানান।

নায়িকা মানেই তাকে নিয়ে বিতর্ক তৈরির সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগত জীবনকে আমি প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি না। কাজের প্রতি সততা বজায় রাখার চেষ্টা করি। এখনও তো আমাকে নিয়ে কোনো বিতর্ক কানে আসেনি। আর ভবিষ্যতে কী হবে, সেটা নিয়ে আমি খুব একটা ভাবি না।’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত ফারিয়ার বিষয়ে তাসনিয়া বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমরা সবাই সহকর্মী। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, কথা হয়। কিন্তু সেই অর্থে ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে আমার বন্ধুত্ব নেই। আসলে আমি একটু নিজের মতো থাকতে পছন্দ করি। ব্যক্তিগত আর পেশাদার জীবনকে মিশতে দিই না। ব্যক্তিগত জীবনে ইন্ডাস্ট্রির কোনো বন্ধু নেই। আবার পেশাদার জীবনেও ব্যক্তিগত জীবনের কোনো বন্ধু নেই।’

আরও পড়ুন : দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা

সাক্ষাতকারের শেষ পর্যায়ে সম্পর্ক বিষয়ক প্রশ্নে নায়িকার সোজা উত্তর, ‘এ প্রশ্নের উত্তর দিতে চাই না। উত্তরটা না হয় একটু ধোঁয়াশার মধ্যেই থাকুক।’

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা