ছবি : সংগৃহিত
বিনোদন

বঙ্গবন্ধুর সমাধিতে চলচ্চিত্র পরিচালক সমিতির শ্রদ্ধা

বিনোদন ডেস্ক : গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন : মানুষকে ভুল বোঝানো হচ্ছে

জাতির পিতার সমাধিসৌধে নবনির্বাচিত সভাপতি কাজী হায়াতের নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি ছটকু আহমেদ, মহাসচিব শাহীন সুমন, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সেলিম আজাদ, সাংগঠনিক সচিব শাহীর কবির টুটুল, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলুসহ কার্যনির্বাহী সদস্য এস ডি রুবেল, বজলুর রাশেদ চৌধুরী, মনতাজুর রহমান আকবর, পল্লী মালেক, শাহ্ আলম কিরণ, শাহাদাৎ হোসেন লিটন এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : মাদককাণ্ডে পিয়াসার বিচার শুরু

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোয়ার হোসেন ডিপজলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪২ ভোট পেয়ে কাজী হায়াৎ সভাপতি ও ১৬০ ভোট পেয়ে শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা