বিনোদন

বেটা বাড়োছে এইসে বাত নেহি কারতে

সান নিউজ ডেস্ক: সম্প্রতি ‘পাঠান’ মুভির বিতর্ককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমোচিত জবাব দিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।

আরও পড়ুন: নতুন কিছুর অপেক্ষায় আমি

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

চার বছর ধরে বলিউড বাদশা শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। তেমনই শাহরুখের ‘পাঠান’ সিনেমা নিয়ে বিতর্ক এখনও চলছে। ‘পাঠান’ সিনেমার বেশরম রং গানে দীপিকার পোশাক নিয়ে বিতর্ক যেন থামছেই না। এরই মাঝে টুইটারে পাঠান মুভি নিয়ে কটুক্তি করায় সমোচিত জবাব দেন শাহরুখ খান ।



মুক্তির ২৭ দিন আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সিনেমাটির। যা কিনতে জার্মানিতে রীতিমতো পাগলামি শুরু হয়েছে। জানা গেছে, বার্লিনসহ প্রায় সব জায়গায় অগ্রিম টিকিট বিক্রির শোগুলো এরইমধ্যে হাউসফুল।

প্রসঙ্গত, বেশরম রং দেখে দীপিকার পোশাক দেখে বিরক্ত মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। যদি সিনেমার সিন ও পোশাক পরিবর্তন না করা হয় তাহলে এই ছবি মধ্যপ্রদেশে ব্যান করার হুমকি দেন তিনি। তার দাবি ছবিতে এই পোশাক পরিবর্তন করতে হবে না হলে ঐ সিন ডিলিট করতে হবে। প্রথম গান মুক্তি থেকে ছবি ঘিরে তৈরি হচ্ছে বাধা।

টুইটারে ছবি বয়কটেরও ডাক দিয়েছে একাংশ। এমনকী দীপিকাকে টুকরে টুকরে গ্যাঙের সদস্য বলেও দাবি করে নেটিজেনদের একাংশ। টুইটে নরোত্তম মিশ্র লেখেন, ‘দীপিকার পোশাক খুবই আপত্তিজনক ও গানটিও খুব নোংরা মানসিকতা থেকে তৈরি।’

আরও পড়ুন: বেশরম দেবলীনা!

উল্লেখ্য, অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ, দীপিকার পাশাপাশি সিনেমাপটিতে আরও দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ ক্যামিও চরিত্রে সালমান খানকেও। হিন্দি ছাড়াও তামিল-তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা