ছবি-সংগৃহীত
বিনোদন

বিতর্কের মাঝেই পাঠানের বাজিমাত!

সান নিউজ ডেস্ক: চার বছর ধরে বলিউড বাদশা শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। তেমনই শাহরুখের ‘পাঠান’ সিনেমা নিয়ে বিতর্ক এখনও চলছে।

আরও পড়ুন: রাজ-পরীমনির বিবাহবিচ্ছেদ!

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার তারই দেখা মিললো জার্মানিতে।

মুক্তির ২৭ দিন আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সিনেমাটির। যা কিনতে জার্মানিতে রীতিমতো পাগলামি শুরু হয়েছে। জানা গেছে, বার্লিনসহ প্রায় সব জায়গায় অগ্রিম টিকিট বিক্রির শোগুলো এরইমধ্যে হাউসফুল।

এদিকে ‘পাঠান’কে সেন্সর ছাড়পত্রের অনুমতি দেয়নি ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। সিবিএফসির চেয়ারপারসন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সঙ্গে সিনেমার বেশ কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না

উল্লেখ্য, অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ, দীপিকার পাশাপাশি সিনেমাপটিতে আরও দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ ক্যামিও চরিত্রে সালমান খানকেও। হিন্দি ছাড়াও তামিল-তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

প্রসঙ্গত, বেশরম রং দেখে দীপিকার পোশাক দেখে বিরক্ত মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। যদি সিনেমার সিন ও পোশাক পরিবর্তন না করা হয় তাহলে এই ছবি মধ্যপ্রদেশে ব্যান করার হুমকি দেন তিনি। তার দাবি ছবিতে এই পোশাক পরিবর্তন করতে হবে না হলে ঐ সিন ডিলিট করতে হবে। প্রথম গান মুক্তি থেকে ছবি ঘিরে তৈরি হচ্ছে বাধা।

টুইটারে ছবি বয়কটেরও ডাক দিয়েছে একাংশ। এমনকী দীপিকাকে টুকরে টুকরে গ্যাঙের সদস্য বলেও দাবি করে নেটিজেনদের একাংশ। টুইটে নরোত্তম মিশ্র লেখেন, ‘দীপিকার পোশাক খুবই আপত্তিজনক ও গানটিও খুব নোংরা মানসিকতা থেকে তৈরি।’

এখানেই শেষ নয়, সারা ভারত হিন্দু মহাসভার সর্বভারতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপানী মহারাজ তার টুইটে লেখেন, ‘শাহরুখ খানের ছবি পাঠানে এটা গেরুয়া রং ও হিন্দু সংস্কৃতির অপমান। সেন্সর বোর্ড কি ঘুমাচ্ছে? আমরা এই ছবি ব্যান করব। হিন্দু মহাসভা এর বিরোধিতা করবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা