প্রতীকী ছবি
বিনোদন

বিয়ে করলেন অভিনেতা পলাশ

বিনোদন ডেস্ক: বিয়ে করলেন আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় অভিনেতা কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

পলাশের বিয়ের খবরটি জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

অমি লিখেছেন, আপনাদের-আমাদের সবার প্রিয় জিয়াউল হক পলাশ। ২০১৬ সালের মার্চ-এপ্রিলের দিকে পলাশ আমার সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে সে। আমার বিভিন্ন কাজে জোর করে পলাশকে দিয়ে এক সিকোয়েন্স, দুই সিকোয়েন্স করে অ্যাক্টিং করাতাম। সে (পলাশ) কখনোই অ্যাক্টিং করতে চাইত না। বলতো, অ্যাক্টিং করলে আমি ডিরেকশনের কাজে মনোযোগী হতে পারি না। কিন্তু আমার কেন যেন সবসময় মনে হতো, ওকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সেজন্য আমি আমার হাল ছাড়িনি, একটার পর একটা চেষ্টা চালিয়ে গিয়েছি। এই চেষ্টা, পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা।

তিনি আরও লেখেন, দেখতে দেখতে ও (পলাশ) কত বড় হয়ে গেল। নিজে ডিরেকশন শুরু করল, অভিনেতা হিসেবে সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল। ওকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে, বলে বুঝাতে পারব না আমার কতটুকু ভালো লাগে। অন্য কেউ এটা অনুভব করতে পারবে না।

আরও পড়ুন: ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০

প্রসঙ্গত, নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে শোবিজে পা রাখেন জিয়াউল হক পলাশ। এরপর তিনি অভিনয়ে জড়িয়ে পড়েন। কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে তিনি দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছেন। পাশাপাশি একাধিক ওটিটি কনটেন্টে কাজ করেও প্রশংসা পেয়েছেন।

এর পাশাপাশি নিজের নির্মাণকাজও চালিয়ে যাচ্ছেন সমান তালে। একাধিক নাটক ও বিজ্ঞাপনচিত্রে সম্ভাবনা জাগিয়েছেন এই তরুণ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা