শবনম ফারিয়া
বিনোদন

এখন খোলামেলা ফটোশুট করার বয়স

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ফেসবুকে একটি পোস্ট করে তিনি লিখেছেন, শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো, পরশু (১৩ ডিসেম্বর) আমার সেমিস্টার ফাইনালের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিবস! অসুস্থতার কারণে ভুলেই গেছি লেখাপড়া বলেও যে কিছু আছে জীবনে! এখন পড়তে বসছি।

আরও পড়ুন: এবার মায়ের চরিত্রে রানী

সম্প্রতি দেশের কয়েকজন মধ্যবয়সী অভিনেত্রী বেশ সাহসী ফটোশুট করে আলোচিত হয়েছেন। এ বিষয়ে খানিকটা ‘খোঁচা’ দিয়ে ফারিয়া বলেন, ‘এটা আমার মিড লাইফ ক্রাইসিসে ওয়েট কমিয়ে খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স! অথচ এই বয়সে এসব বাদ দিয়ে পড়াশোনা করছি!’

শবনম ফারিয়া ঠিক কাকে ‘খোঁচা’ দিয়ে এসব কথা বলেছেন তা পরিষ্কার করেননি। তবে সম্প্রতি শোবিজের কয়েকজন অভিনেত্রী ওজন কমিয়ে ফটোশুটে অংশ নিয়েছেন। আর নেটিজেনদের ইঙ্গিত তাদের দিকেই।

আরও পড়ুন: যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা

তিনি নাকের সমস্যা নিয়ে গত ২৮ নভেম্বর দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে সেখান থেকে দেশে ফিরেন। অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতায় পড়াশোনা করছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা