জিৎ
বিনোদন

সুপারস্টার জিতের জন্মদিন

সান নিউজ ডেস্ক: টালিউডের বস খ্যাত জনপ্রিয় অভিনেতা জিৎ এর জন্মদিন আজ। ৪৪ বছরে পা দিলেন এ সুপারস্টার। ১৯৭৮ সালের ৩০ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: শবনম ফারিয়ার সফল অস্ত্রোপচার

টালিউডে জিৎ এর অভিষেক হয় ২০০২ সালে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। অসংখ্য ভক্তের ‘হার্টথ্রব’ এখন জিৎ। একজন সফল অভিনেতার পাশাপাশি আরও অনেক গুণ রয়েছে তার।

জিৎ ২০০১ সালে তেলুগুতে চাঁদু ছবিতে প্রথম অভিনয় করেন তার পর তিনি ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গে অভিনয় জীবন শুরু করেন। কলকাতার ১ম ৯+কোটি আয় করা সাথী সিনেমা তার দখলে। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জনপ্রিয় অভিনেতা তিনি।

আরও পড়ুন: অভিনয় ছাড়ছেন পল্লবী!

শুধু ভারতেই নয়, বাংলাদেশেও জিৎ এর জনপ্রিয়তা অনেক। তার ইনস্পেকটর নট্টিকে সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে না পারলেও তার আগে দুই বাংলায় মুক্তি প্রাপ্ত জিৎ এর বস ২ বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। ভারত-বাংলাদেশের অংশগ্রহণে যৌথ প্রযোজনায় অভিনীত একাধিক চলচ্চিত্র রয়েছে তার ক্যারিয়ারে।

যদিও তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন, ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে থামস্‌ আপ-এর এক বিজ্ঞাপনে অভিনয় করে তিনি আরো সুপরিচিত হন। ২০১২ সালে তিনি একজন সফল প্রযোজক হিসেবে সমাদৃত হন, তার অভিনীত ১০০% লাভ ছবিতে প্রযোজনার মাধ্যমে।

তার পরের ছবি আওয়ারা বাজারে ভালোই চলছিল। তার নতুন ছবি আসে ২০১৩ সালে। এর মধ্যে শ্রাবন্তীর বিপরীতে অভিনীত দিওয়ানা এবং শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে অভিনীত বস ছবি বেশ উল্লেখযোগ্য। বস ছবিটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত মহেশ বাবুর পরিচালিত ব্লকবাস্টার তেলুগু ছবি বিজন্যাসম্যান ছবির পুনর্নির্মাণ। এই ছবিটি বাবা যাদব- এর পরিচালনা ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট- এর প্রযোজনায় মুক্তি পায়।

আরও পড়ুন: বীর আমাদের ঘরের নেতা

ব্যক্তিজীবনে তিনি ২৪শে ফেব্রুয়ারি ২০১১ সালে এক স্কুলশিক্ষক মোহনা রতলানীকে বিয়ে করেন। তিনি ১২ই ডিসেম্বর, ২০১২ সালে এক কন্যা সন্তানের জনক হন। মেয়ের নাম নবন্যা।

সবশেষ ‘রাবণ’ ছবিতে নতুন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন জিৎ। এবার তার নতুন ছবি ‘চেঙ্গিস’ কতটা সারপ্রাইজ নিয়ে আসছে, সে অপেক্ষাতেই দর্শক-অনুরাগীরা।

আরও পড়ুন: সারিকাকে মারধর, স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

নব্বইয়ের দশকে কলকাতা শহরে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে নির্মিত হচ্ছে ‘চেঙ্গিস’। শুটিংও হবে কলকাতার বিভিন্ন জায়গায়। সুত্র : উইকিপিডিয়া

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা