চটলেন ক্যামেরাম্যানদের উপর : সাংবাদিক দেখেই সটকে পড়লেন বুবলী!
বিনোদন
চটলেন ক্যামেরাম্যানদের উপর

সাংবাদিক দেখেই সটকে পড়লেন বুবলী!

বিনোদন ডেস্ক : সাংবাদিকদের আগেই নক দিয়ে রেখেছেন চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন জাকির। শুক্রবার (২৫ নভেম্বর) সাইমন-বুবলীর বিয়ের দৃশ্যের শুটিং হবে; আসবেন। নির্মাতার দাওয়াত পেয়ে উত্তরায় শুটিং বাড়িতে সন্ধ্যায় সাংবাদিক হাজির।

আরও পড়ুন : এতো অসম্মান আর নিতে পারছি না!

সাংবাদিক এসেছে শুনে শুটিং রুম থেকে বের হয়ে এলেন নির্মাতা জসিম উদ্দিন জাকির। বাসর ঘর তৈরি করে তখন সাইমন সাদিক ও বুবলীর শুটিং হচ্ছিল।

নির্মাতা কুশল বিনিময়ের পর সাংবাদিকদের নিয়ে গিলেন শুটিং রুমে। কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে শট দিতে আপত্তি জানালেন রোশান ও বুবলী।

প্রসঙ্গত, কোন দৃশ্যের শুটিং সেখানে হচ্ছিল এ বিষয়ে উপস্থিত সাংবাদিকেরা অবগত ছিলেন না। যদিও রোশান ও বুবলীর আপত্তির কারণে নির্মাতা বারবার দুঃখ প্রকাশ করছিলেন। দরজা বন্ধ করে শুরু হলো দৃশ্যধারণ।

আরও পড়ুন : পাত্র খুঁজছেন স্বস্তিকা!

রোশান দৃশ্যধারণ শেষে ঘামে ভেজা বেরিয়ে এলেন। বুবলী বেরিয়ে সোজা মেকআপ রুমে চলে গেলেন। এ সময়ও ক্যামেরা দেখে নিজেকে লুকানোর চেষ্টা করেন হালের বহুল চর্চিত এ নায়িকা।

চিত্রনায়িকা বুবলী খুব দ্রুত সটকে পড়েন। অপরদিকে তার দুই সহকারী চটে যান ক্যামেরাম্যানদের উপর। যদিও রোশান এসে সংবাদকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তখন সাংবাদিকদের জন্য চা-চক্র চলছিল।

রোশানের কাছে জানতে চাওয়া হল- সংবাদকর্মীদের সামনে কেন শট দিতে আপত্তি? রোশান জানান এমনিতেই আমি আনইজি ফিল করি। রোমান্টিক দৃশ্যে আরও বেশি।

আরও পড়ুন : প্রশংসা কুড়াচ্ছেন ভিকি-কিয়ারা

রোশানের কথা শুনে অনুমান করা যায় রোমান্টিক দৃশ্যের জন্যই হয়তো এই আপত্তি। এর ফাঁকে সেট রেডি হলো। আবারও ডাক বুবলীর। তিনি মেকআপ রুম থেকে বের হলেন।

এবার তাকে সাক্ষাৎকার দেয়ার জন্য অনুরোধ করা হলে তিনি সরাসরি অপারগতা প্রকাশ করলেন। জানালেন সাক্ষাৎকার দিতে পারবেন না।

কারণ হিসেবে জানালেন সাক্ষাৎকার দিলেই ব্যক্তিগত বিষয় উঠে আসবে। ফলে বুবলীর শুটিং এবং সাক্ষাৎকার না নিয়েই সাংবাদিকদের ফিরতে হল।

আরও পড়ুন : স্বামীকে নিয়ে ওমরায় পূর্ণিমা

সম্প্রতি বুবলীর ‘নাকফুল’ ইস্যুতে সরগরম শোবিজ ইন্ডাস্ট্রি। বুবলী একটি গণমাধ্যমে বলেন, তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বুবলী বেশ কয়েকবার সময় নির্ধারণ করেও শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করেননি।

আরও পড়ুন : আমি কোনো সংবাদ সম্মেলন ডাকিনি

বুবলীর এই আচরণ নিয়ে গণমাধ্যমকর্মীরা চরম অসন্তোষ প্রকাশ করেন। এ নায়িকা বর্তমানে জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা