বিনোদন

শাহরুখ খান আটক

সান নিউজ ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান মুম্বাই বিমানবন্দরে আটক হয়েছেন । ভারতীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দেশটির শুল্ক দপ্তর থেকে আটক করা হয় কিং খানকে। এসময় তিনি ব্যক্তিগত বিমানে দুবাই থেকে নিজ দেশ ভারতে ফিরছিলেন।

আরও পড়ুন: ঢাকায় আসছেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্রের দাবি, শাহরুখের কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে। জানা গেছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন।

বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করতে হত, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। এর পর বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন অভিনেতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক হওয়ার ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখের পক্ষ থেকে।

আরও পড়ুন: সচিবকে সতর্ক করলেন সেতুমন্ত্রী

সংবাদ সংস্থা সূত্রে খবর, সংযুক্ত আরব আমির শাহির শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ। তাঁর কাছে বহুমূল্য ঘড়ির খাপ ছিল বলেই তাঁকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। এরপর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে বলে সূত্রের খবর। তবে শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। ব্যক্তিগত বিমানে করে দুবাই গিয়েছিলেন সুপারস্টার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা