সামান্থা রুথ প্রভু
বিনোদন

নতুন প্রেমে সামান্থা!

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন নাগা চৈতন্য ও সামান্থা।

আরও পড়ুন: ফের বিয়ে করছেন সামান্থা!

এরপর থেকেই সব সময় আলোচনায় থাকেন এই নায়িকা। আপাতত নেটমাধ্যমে চাউর হয়েছে তিনি নাকি নতুন প্রেমে মজেছেন। এর পেছনে ইন্ধন জুগিয়েছে সামান্থার সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট।

সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎই বিরতি নেন তিনি। যদিও কারণ অজানা। এবার ফিরলেনও বিতর্ককে সঙ্গী করেই। এক অদ্ভুত পোস্ট করলেন, যা নিয়ে জলঘোলা করা শুরু করেছে তার অনুরাগীরাই।

আরও পড়ুন: তাহলে কি সন্তান দত্তক নিয়েছেন?

গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সামান্থা। এ ছবিতে দেখা যায়, কালো রঙের টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন সামান্থা। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। আসলে এই ছবির ফোকাস হলো, টি-শার্টে থাকা কোটেশন। যেখানে লেখা আছে, ‘তোমাকে কখনো একলা চলতে হবে না।’ এর আগে তার রহস্যময় পোস্টটি ছিল, ‘ডাউন, নট আউট!!’

অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি মনের মানুষ খুঁজে পেয়েছেন? যদিও কফি উইথ করণের ৭ নম্বর সিজনে অক্ষয় কুমারের সঙ্গে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, ভালোবাসার জন্য তিনি এখন মোটেও প্রস্তুত নন, হৃদয়ের দরজা এখন তার বন্ধই। মাঝে আবার খবর রটেছিল সদগুরু নাকি বদলে ফেলেছেন সামান্থার ভাবনাচিন্তা। তাকে প্রস্তুত করেছেন দ্বিতীয় বিয়ের জন্য।

আরও পড়ুন: বিচ্ছেদ হলে কেন বিয়ের বিষয়টি আনব

সোশ্যাল মিডিয়া থেকে নাগার পদবি আক্কিনেনি তুলে নেওয়ার পরই সামান্থা আর নাগার বিচ্ছেদের গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে। দম্পতির বিবাহবিচ্ছেদে হতাশা প্রকাশ করেছেন অনুরাগীরাও।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পেশাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল দুজনের দাম্পত্য জীবনে। বাড়ির বউ সাহসী দৃশ্যে অভিনয় করবে, আইটেম নাচবে তা চাননি নাগার্জুন ও তার পরিবার। ছেলে নাগা চৈতন্য চেষ্টা করেছিল স্ত্রীকে বোঝানোর কিন্তু সমঝোতা করতে রাজি হয়নি ‘ফ্যামিলি ম্যান’-এর ‘রাজি’। ফলত চার বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে এসেছিলেন দুজনেই। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা