বিনোদন

আমার মেয়েটাকে বাঁচতে দিন

বিনোদন ডেস্ক: আলোচিত চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় বলেছেন, পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কী করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।

আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ৩৩

ঝর্ণা রায় বলেন, ‘যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে?’

তিনি আরও বলেন, ‘এসব সংবাদের কারণে আমাদের কী অবস্থা- কেউ কি একবার চিন্তা করেছেন? তাই সবার কাছে হাতজোড় করে বলি, আমার মেয়েটা ছোট। দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

আরও পড়ুন: ৭১৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রসঙ্গত, একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন পূজা চেরি। বর্তমানে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে ২১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘হৃদিতা’। তবে সম্প্রতিক সময়ে তার অভিনীত সিনেমার চেয়ে বেশি আলোচিত হয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে। আলোচনার মূল বিষয়বস্তু শাকিব-বুবলী আর পূজা চেরি। বিয়ে, বিচ্ছেদ আর নতুন প্রেমের গুঞ্জন হয়ে ঘুরে-ফিরে আসছে তাদের নাম। তাই ঢালিউডপাড়ায় কি হচ্ছে, এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে রটে গেছে।

সম্প্রতি গুঞ্জন ওঠে, ৮ মাস আগেই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে নায়িকা শবনম বুবলীর। যদিও এ বিষয়ে বুবলীর স্পষ্ট বক্তব্য, বিচ্ছেদের বিষয়টি সত্য নয়। এটা গুঞ্জন আর এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ ছড়াচ্ছে।

আরও পড়ুন: তাহলে কি সন্তান দত্তক নিয়েছেন?

শাকিব-বুবলী বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে পূজা চেরির বিয়ের খবর! গত মাসের ২২ তারিখ বিয়ে করেছেন শাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিতও হয়েছেন। যদিও বিষয়টি পূজা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্কার দিয়েছেন।

এর আগে, গুঞ্জন নিয়ে পূজা তার ফেসবুকে লিখেছিলেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

ক্ষোভ প্রকাশ করে সবশেষে পূজা লিখেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি- দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হবো, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা