বিনোদন

সালমান খানের মতো পাত্র খুঁজছি

সান নিউজ ডেস্ক : আলোচিত মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ বলেছেন, সিঙ্গেল লাইফে খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ! সবাইকে সিঙ্গেল থাকার পরামর্শ দেব।

আরও পড়ুন: শিগগির তিস্তা প্রকল্পের কাজ

গণমাধ্যমকে সঙ্গে আলাপকালে এ অভিনেত্রী বলেন, কথায় আছে না— হাতি মরলেও লাখ টাকা। একজন মেয়ের জীবনে বাবার টাকা আর স্বামীর টাকা খুবই জরুরি। জীবনে চলতে গেলে টাকার দরকার আছে। স্বামীর টাকার প্রত্যাশা কে না করে বলেন! টাকাওয়ালা, অনেস্ট পারসন, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে, চিট করবে না; তাকেই বিয়ে করব।’

তিনি আরও বলেন, ‘টাকাওয়ালা, সালমান খানের মতো দেখতে, আমাকে অনেক লাভ করবে এমন কাউকে পেলে অবশ্যই বিয়ে করব। কিন্তু অবশ্যই আগামী দুই বছর পর। এখন ক্যারিয়ার নিয়ে থাকতে চাই। বসন্ত বিকেলের পর আরো চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমাগুলো মুক্তির পর আরো নতুন কিছু নাটক, ওয়েব ফিল্ম, মিউজিক ভিডিওর কাজ করব। আমি গান করি, আমার নিজস্ব কিছু গান প্রকাশের পরিকল্পনা আছে। তার আগে নিজেকে ফিট করছি। জিম করছি।’

এদিকে নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন সুবাহ। এরই মধ্যে কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ আগামী ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। রফিক সিকদার পরিচালিত সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছে পুরো টিম।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘বসন্ত বিকেল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা