শ্রাবন্তী চ্যাটার্জী
বিনোদন

ট্রলের মুখে শ্রাবন্তী!

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সব সময় বিতর্কে থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। বিয়ে-সম্পর্ক বদলানোয় পটু এই নায়িকাকে প্রায়ই সমালোচনা শুনতে হয়। তবে জনপ্রিয়তায় তুঙ্গে তিনি।

আরও পড়ুন: রণবীরকে কষে চড়!

শ্রাবন্তীর সৌন্দর্য প্রশ্ন না থাকলেও তিনি যে ফিটনেসের বিষয়ে খুব একটা সতর্ক নন সেটি বলাই যায়। তার ওজন তরতর করে বেড়ে যাচ্ছে।

বিষয়টি উপলব্ধি করে সম্প্রতি শরীরচর্চায় মন দিয়েছেন টালিউড সুদর্শনী। বছরখানেক আগেই জিমনেশিয়াম খুলেছিলেন শ্রাবন্তী। তবে এতোদিন জিমে না গেলেও সম্প্রতি প্রায়শ শরীরচর্চার ভিডিও পোস্ট করছেন তিনি।

গোলাপি টিশার্ট আর কালো শর্টসে জিমে গিয়ে ঘাম ঝরানোর ভিডিও পোস্ট করেছেন নায়িকা। এতে ইনস্টাগ্রামে কমেন্টের বন্যা।

নেটিজেনরা বলছেন, নিজেকে ফিট রাখতেই নাকি আজকাল জিমে মন দিয়েছেন শ্রাবন্তী। চতুর্থ বিয়ের প্রস্তুতি নিতে নাকি নিজেকে ঝড়ঝড়ে করে তুলতে চাইছেন নায়িকা।

কেউ তাকে ‘বেলি ফ্যাট’ কমানোর পরামর্শ দিয়েছেন। কেউ আবার বিদ্রুপ করে লিখেছেন, ‘চতুর্থ বিয়ের প্রস্তুতি শুরু করলে নাকি?’ কেউ বলছেন, পুজোর কথা মাথায় রেখেই টোনড ফিগারে আগ্রহী নায়িকা।

আরও পড়ুন: ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান

এর আগে, শ্রাবন্তী এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন। এরপর সেই সংসারের ইতি টানেন ২০১৬ সালে। একই বছর তিনি বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে। এক বছর না যেতেই ভেঙে যায় ওই সংসার। ২০১৯ সালে অভিনেত্রী বিয়ে করেন রোশান সিংকে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে এই সংসার ছেড়েও চলে আসেন তিনি।

প্রসঙ্গত, আইনিভাবে এখনও আলাদা হননি রোশন-শ্রাবন্তী। কিন্তু এরইমধ্যে ব্যবসায়ী অভিরূপের সঙ্গে নাকি প্রেমে জড়িয়েছেন তিনি—এমন গুঞ্জন শোনা যায়।

দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে ঘনিষ্ঠ বন্ধু অভিরূপকে নিয়ে আক্ষেপের সুরে শ্রাবন্তী বলেছিলেন, যেটা আমার খারাপ লাগে তা হল কাজের পর সে খুব অলস হয়ে পড়ে। জিম করতে বলি তাও করে না।

আর অভিরূপ তার ড্রিম গার্লের বিষয়ে বলেছেন, আমার আদর্শ সঙ্গী একটু পাগলি হবে,কিন্তু তার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলতে পারব। আমার জন্য কেউই খুব বেশি পাগল হয় না, তাই যত পাগল হবে ততই ভালো। আমার একটু পাগল সুন্দরীই পছন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা