বিনোদন

উর্বশী কে সেটাই তো জানি না

সান নিউজ ডেস্ক: পাকিস্তানি পেসার নাসিম শাহ এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরের ম্যাচে ইনিংসের ১৯তম ওভারের প্রথম ২ বলে ২টি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। এরপর থেকে নেট দুনিয়ায় নাসিমকে নিয়ে চলছে জোর চর্চা।

আরও পড়ুন: সুন্দরীরা পুরুষের হার্ট অ্যাটাকের কারণ!

নাসিম শাহর সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জনও ডালপালা মেলেছ জোরালোভাবে। উর্বশীর কারণেই এমন আলোচনার জন্ম নিয়েছে। পাকিস্তানের এ তরুণ পেসারের একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেন উর্বশী। এরপর থেকেই তাদের দুজনকে জড়িয়ে নানা গল্প ছড়িয়ে পড়ে।

অনেকেই উর্বশী ও নাসিমের মধ্যে সম্পর্কের সূত্র খুঁজে বেড়াচ্ছেন। এমন সময়ে নাসিম উল্টো জানতে চান, ‘উর্বশী রাউতেলা কে?’ যাকে জড়িয়ে এতো আলোচনা, যে বলিউড নায়িকা তার ভিডিও শেয়ার করেছেন, সেই উর্বশী রাউতেলাকে চেনেনই না নাসিম শাহ!

আরও পড়ুন: দেবরের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

উর্বশী রাউতেলার প্রসঙ্গ তুলতেই নাসিম বলেন, ‘জানি না কে এসব কথা বলেছেন। উর্বশী রাউতেলা কে সেটাই তো আমি জানি না। কে কি জন্য এই ভিডিও দিয়েছে তাও আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই। এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা।’

উর্বশী তার ভিডিও শেয়ার প্রসঙ্গে পাকিস্তানি এই তরুণ পেসার বলেন, ‘আমি তো মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, কারোর আমার খেলা দেখে ভালো লাগে তা হলে তো কিছু বলার নেই। আমাকে যদি কারোর ভালো লেগে থাকে তা হলে খুব ভালো কথা।’

দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই প্রথম খেলতে নামেন নাসিম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ম্যাচের একটি ভিডিও শেয়ার করেন উর্বশী। যেখানে দেখা যায়, দুবাই স্টেডিয়ামে বসে ভারত ও পাকিস্তানের একটি খেলা উপভোগ করছেন এ নায়িকা। সেখানেই নাসিম শাহের কয়েক ঝলক দেখা যায়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে তিনি ব্যবহার করেন আতিফ আসলামের গান ‘কই তুঝকো না মুঝসে চুরা লে’।

আরও পড়ুন: ঝড়ের কবলে মিথিলা

ওই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে ট্রোলের শিকার হন উর্বশী। ভারতের জাতীয় দলের খেলোয়াড় ঋশভ পন্থের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল বলিউডের এই নায়িকার। কিন্তু সম্প্রতি দুজনের মধ্যে তিক্ততা দেখা দিয়েছে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে উর্বশী-নাসিম সম্পর্কের।

প্রসঙ্গত, নাসিম আব্বাস শাহ উদীয়মান পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১৯ সাল থেকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলত ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করে থাকেন তিনি।

এদিকে উর্বশী রাউতেলা হলেন একজন ভারতীয় মডেল এবং বলিউড অভিনেত্রী। তিনি প্রথম আনিল শর্মার অ্যাকশন-রোমান্টিক ফিল্ম সিং সাব দা গ্রেট এ অভিষিক্ত হন। ভারতীয় এই সুন্দরী ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন এবং মিস ইউনিভার্স এ ভারতীয় হিসেবে অংশগ্রহণ করেন।

তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন কিন্তু ১৭ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২০১২ সালে তিনি মিস ইউনিভার্স প্রতিযোগীতায় প্রথম হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা