বিনোদন

কর্মবিরতির হুঁশিয়ারি শিল্পী সমিতির

বিনোদন ডেস্ক:

পাল্টা কর্মসূচি আর বয়কটে উত্তপ্ত বিএফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বয়কটের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান মিশা সওদাগর ও জায়েদ খানের পদত্যাগ দাবিতেও গতকাল (১৯ জুলাই) মানববন্ধন করেন সমিতির সদস্যপদ হারানো শিল্পীরা।

দুপুর পর থেকে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। অন্যদিকে বয়কটের প্রতিবাদে সন্ধ্যায় ছিল শিল্পী সমিতির সংবাদ সম্মেলন।

অনেকেই ধারণা করছিলেন, পাল্টা কোনও কর্মসূচি দিতে যাচ্ছে শিল্পীদের এই সংগঠন। তবে বিএফডিসির জহির রায়হান কালার স্টুডিওতে সংবাদ সম্মেলন শুরু হওয়ার পর থেকে ঐক্যের সুরে কথা বলেন সংগঠনটির নেতাসহ এর সদস্যরা। কিন্তু এটাও জানান, সাত দিনের মধ্যে বয়কট প্রত্যাহার করা না হলে, কর্মবিরতিতে যাবে শিল্পী সমিতি। বিষয়টি তুলে ধরেন সমিতির সভাপতি মিশা সওদাগর।

তিনি বলেন, ‘আমরা ভয় পাই, আমাদের ভয় দেখাবেন না; ভয় ভেঙে গেলে আমরা সামনে থেকে কথা বলতে এক বিন্দু ছাড় দেব না। তাই আপনাদের সম্মান ধরে রাখতে আমাদের আর ভয় দেখাবেন না। সিনেমায় অভিনয় করি পাজির, আর বাস্তবে আমি কিন্তু হাজি। তাই সিনেমার হুঙ্কার দিতে চাই না, আমি চাই শান্তি। শান্তির জন্যই এই সমস্যার সমাধানের অনুরোধ করা হলো। তা না হলে আগামী এক সপ্তাহ পর শিল্পীরা কর্মবিরতিতে যাবো।’

নায়ক রুবেলের সঞ্চালনায় প্রথমেই বক্তব্য দেন অভিনেতা ও শিল্পী সমিতির প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর। চলচ্চিত্র সমিতি নির্বাচনের সাবেক নির্বাচন কমিশনার ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যের শুরুতে বর্তমান শিল্পী সমিতির করোনাকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

প্রযোজক সমিতির বয়কট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভুল-ভ্রান্তি মানুষেরই হয়। বিভেদ নয়, কেউ কাউকে বাদ দিয়ে চলচ্চিত্র এগুতে পারবে না।’

অন্যদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারানোদের প্রতি বার্তা দিয়ে রুবেল বলেন, ‘আপনাদের যদি যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই পূর্ণ সদস্য হিসেবে আমাদের মাঝে ফিরে আসবেন, সেটা আশা করি।’

৩ ঘণ্টা চলা এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বয়কট হওয়া শিল্পী ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ জানান, তার কাজে হিংসাপরায়ণ হয়ে এই বয়কট করা হয়েছে।

আর মিশা আরও বলেন, ‘আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে সব সমস্যার সমাধান হবে। করোনার এই খারাপ সময়ে এগুলোর দরকার ছিল না। চাইলে আমরা আলোচনার মাধ্যমেই সমাধান করতে পারতাম। আশা করি, সেভাবেই এর সমাধান হবে।’

উল্লেখ্য, ‘স্বার্থবিরোধী কর্মকাণ্ড’র দায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান দুই ব্যক্তি মিশা সওদাগর ও জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ বা ‘বয়কট’ করেছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন।

বুধবার (১৫ জুলাই) বিএফডিসির জহির রায়হান কালার স্টুডিওতে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। যার নেতৃত্বে ছিল প্রযোজক পরিবেশক সমিতি। এরপর গতকাল শিল্পী সমিতির নেতাদের বিরুদ্ধে মানববন্ধন করেন সমিতির সদস্যপদ হারানো ১৮৪ সদস্য।

এগুলো নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা