ছবি: সংগৃহীত
বিনোদন

ভেঙে গেলো ললিত-সুস্মিতার প্রেম!

সান নিউজ ডেস্ক: আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী জানিয়েছিলেন, বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছেন তিনি।

আরও পড়ুন: পোশাকেও সন্তান আগমনের বার্তা

তারপর দুই মাসও পার হয়নি। এরই মাঝে খবর উড়ছে, ভেঙে গেছে তাদের প্রেমের সম্পর্ক। ললিত মোদী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি বদলে ফেলেছেন, পূর্বের ছবিটি সুস্মিতা-ললিতের ছিল। মূলত, তারপরই শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন।

গত ১৪ জুলাই ললিত কুমার মোদী এক টুইটে সুস্মিতা সেনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মালদ্বীপে দুজনের ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি। টুইটে ললিত কুমার মোদী লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে, আর অর্ধাঙ্গী সুস্মিতাকে নিয়ে কী বলব…নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি।’

আরও পড়ুন: ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

তবে পরের টুইটেই পল্টি খান মোদী। দ্বিতীয় টুইটে ললিত কুমার মোদী বলেন, ‘বিয়ে নয়, প্রেমের সম্পর্কে রয়েছি। একদিন বিয়ের বাঁধনেও বাঁধা পড়ব।’ এই পোস্টের পরপরই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবিও বদলে ফেলেন ললিত। সুস্মিতার সঙ্গে তোলা ছবি প্রোফাইলে দেন তিনি। আর সেই ছবি বদলে ফেলেছেন ললিত।

এর আগে মডেল রহমান শাওয়ালের সঙ্গে প্রেম করতেন সুস্মিতা। ২০১৮ সালে তার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। গত বছর ডিসেম্বর মাসে ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেদের ব্রেকআপের কথা জানান এই অভিনেত্রী। কিন্তু সুস্মিতার সঙ্গে আবার তার প্রাক্তন প্রেমিক রহমান শাওয়ালকে দেখা যাচ্ছে।

কিছুদিন আগে মায়ের জন্মদিনে সুস্মিতা যখন ফেসবুক লাইভ করছিলেন সেখানেও রহমানকে তার পেছনে দেখা যায়। শুধু তাই নয়, ‘লাল সিং চাড্ডা’ সিনেমার প্রিমিয়ারেও সুস্মিতার সঙ্গে উপস্থিত ছিলেন রহমান। এসব ঘটনার সমীকরণ দেখে দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না নেটিজেনরা। তাদের ধারণা, আবার প্রাক্তন প্রেমিকের কাছে ফিরেছেন সুস্মিতা!

আরও পড়ুন: শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

প্রসঙ্গত, সুস্মিতা সেন ১৯৯৪ সালে ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া-এর মুকুট জয় করেন এবং পরে মিস ইউনিভার্স (১৯৯৪)-এর মুকুট জয় করেন। তিনি প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। মূলত হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি একটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা