ছবি: সংগৃহীত
বিনোদন

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল সাকী

শওকত জামান, জামালপুর: চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল সাকী। তিনি রোববার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় তার গ্রামের জামালপুর শহরের রশিদপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘ ২ বছর যাবৎ বার্ধক্যজনিত রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার হচ্ছেন টুকু

মরহুম আব্দুল্লাহ আল সাকী সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অডভোকেট ওয়ারেছ আলী মামুন ও বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের বড় ভাই। মৃত্যুকালে স্ত্রী দুই সন্তানসহ অনেক গুণাগ্রাহী রেখে গেছেন।

চলচ্চিত্র অভিনেতা মরহুম আব্দুল্লাহ আল সাকীর জানাজা নামাজ রোববার সকাল ১০ টায় রশিদপুর ইজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তবর্গসহ নানা শ্রেণীপেশার বিপুল মানুষ অংশ নেয়। পরে রশিদপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন: বিএনপি জোটে নেই জামায়াত

আব্দুল্লাহ আল সাকীর ছোট ভাই শাহ আব্দুল্লাহ আল মাসুদ জানান, স্কুলে পড়াকালীন ছাত্রবস্থায় নাটকে অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করেন। ঢাকায় মহা হিসাব নিরীক্ষক অফিসে অডিট সুপারেন্টেন্ড পদে চাকরি করেছেন। অভিনয়ের নেশা তাকে ছাড়েনি। চাকরির পাশাপাশি রুপালী পর্দায় অভিনয় শুরু করেন।

৮০ ও ৯০ দশকে প্রেমগীত,মায়ের দোয়া, ঝিনুক মালার প্রেম ও মাটির কুলেসহ প্রায় অর্ধ শতাধিক চলচ্চিত্রে খলনায়কসহ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এই চলচ্চিত্র অভিনেতা। খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালিত প্রায় সিনেমায় খলনায়কসহ পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্প একজন গুণী চলচ্চিত্র অভিনেতাকে হারাল।

আরও পড়ুন: অনন্ত জলিলের বিরুদ্ধে হুমকি

চলচ্চিত্র অভিনেতা মরহুম আব্দুল্লাহ আল সাকী ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী নাহিদা ইয়াসমিন ও মেয়ে সোনিয়া সাকী অস্ট্রেলিয়া প্রবাসী। ছেলে শাহ মোঃ আব্দুল্লাহ সৌদ জেসন ঢাকায় ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছে। তিনি চলচ্চিত্র অভিনয় ছাড়াও সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন।

আব্দুল্লাহ আল সাকীর মৃত্যুতে জামালপুরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ সর্ব মহলে অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা