কঙ্গনা রানাওয়াত
বিনোদন

‘ডার্টি পিকচার’-এ আপত্তি

সান নিউজ ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। ভারতে যে কোনো আলোচিত ঘটনা ঘটলেই সেই বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: স্বামীকে বাবার সুখ দিতে পারিনি

হরহামেশাই খোলামেলা মন্তব্য করে আলোচনায় থাকেন। তবে তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার কারণে বেশিরভাগ সময় বিতর্কের মুখেই পড়তে হয় তাকে।

এবার বিদ্যা বালান অভিনীত বলিউডের আলোচিত সিনেমা দ্য ডার্টি পিকচারের সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, এতে কঙ্গনাকে প্রস্তাব দেওয়া হলেও তিনি আপত্তি জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজক একতা কাপুর চাইছেন ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সিক্যুয়েলে কঙ্গনা অভিনয় করুক। এই জুটির ‘লক আপ’ রিয়েলিটি শো সফল হওয়ার পরই এমন পরিকল্পনা করেছেন একতা।

আরও পড়ুন: উরফিকে ধর্ষণের হুমকি!

একতার ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমটিতে বলেছেন, ‘একতা দীর্ঘদিন ধরেই দ্য ডার্টি পিকচার-এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন। বলিউডের একাধিক নারীকেন্দ্রিক সিনেমার স্রষ্টা কনিকা ধিলোনের সঙ্গে হাত মিলিয়ে নিজের স্বপ্নের প্রজেক্টকে রূপ দিতে চাইছেন একতা। সিনেমার চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের দিকে। ২০২৩ সালের শুরুতে এই সিনেমার শুটিং শুরু করতে চান একতা কাপুর।’

এই সূত্রের দেওয়া তথ্যমতে, ‘একতা চাইছিলেন কেন্দ্রীয় চরিত্রে কঙ্গনা অভিনয় করুক। কিন্তু নিজের ইমেজ নষ্টের ভয়ে বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন কঙ্গনা।’ এদিকে শোনা যাচ্ছে, কঙ্গনার পরিবর্তে অভিনেত্রী তাপসী পান্নু অথবা কৃতি স্যাননকে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনী নিয়ে তৈরি হয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। এতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন বিদ্যা বালান। সিনেমাটি পরিচালনা করেছেন মিলন লুথারিয়া। বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি, তুষার কাপুর প্রমুখ। সেই সময় বক্স অফিসে ১১৭ কোটি রুপি আয় করে এই সিনেমা। সেরা অভিনেত্রী-সহ মোট তিনটি শাখায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে ‘দ্য ডার্টি পিকচার’।

আরও পড়ুন: অনন্তের সিনেমা দিয়ে বিন্দুমাত্র লাভ নেই

প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াত ২০০৬ সালের থ্রিলার চলচ্চিত্র গ্যাংস্টার-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। তিনি নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, তন্মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এছাড়াও তিনি ৪টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। ফোর্বসের ভারতের ১০০ তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা