সুখবরের অপেক্ষায় উচ্ছ্বাসিত পরীমনি
বিনোদন

সুখবরের অপেক্ষায় উচ্ছ্বাসিত পরীমনি

সান নিউজ ডেস্ক : শেষ মুহূর্তের উচ্ছ্বাস-উত্তেজনায় ডুবে আছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির। প্রথম সন্তানের মা হওয়ার অপেক্ষায় দিন কাটছে এ মাসের শেষ দিকেই তার সন্তান পৃথিবীর আলো দেখবে বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

এর মধ্যেই একটি সুখবর এলো পরীমনির জীবনে। তার নতুন একটি সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে। এর নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

সপ্তাহ খানেক আগেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এরই মধ্যে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। দু’একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গেছে।

মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।নির্মাতা জুয়েল জানিয়েছেন, ছাড়পত্র হাতে পাওয়ার পরই মুক্তির ব্যাপারে প্রস্তুতি শুরু করবেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

আরও পড়ুন: সম্রাটের জামিন আবেদন খারিজ

এই সিনেমায় সিয়াম-পরীমনি ছাড়াও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা