আলিয়া ভাট
বিনোদন

মুগ্ধ আলিয়া ভাট

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে আলিয়াও অন্যতম। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা।

আরও পড়ুন: পরীমনির জন্য খাবার নিয়ে এলেন আরেক ‘মা

আলিয়া নেটফ্লিক্সের জন্য ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি গাল গ্যাডোটের সঙ্গে অভিনয় করছেন ছবিটিতে৷

এতে 'স্পাই' থ্রিলারে জেমি ডরনানও অভিনয় করেছেন। 'অ্যারোনটস' খ্যাত চলচ্চিত্র নির্মাতা টম হার্পার পরিচালনা করেছেন। সিনেমাটির গল্পটি লিখেছেন গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোডার৷

এর আগে জুলাই মাসে সিনেমার কাজ শেষ করে মুম্বাই ফিরে আসেন আলিয়া। শুটিং শিডিউলের জন্য তিনি দুই মাসেরও বেশি সময় ধরে লন্ডনে ছিলেন।

ভ্যারাইটির সঙ্গে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, 'অভিজ্ঞতাটা অসাধারণ। এটি ছিল আমার প্রথম হলিউডের বিগ বাজেটের সিনেমা। ইংরেজি ছবির প্রথন অভিজ্ঞতা আমার। প্রথমবার একটি অ্যাকশন সিনেমার শুটিং করছিলাম। কিন্তু আমি গর্ভবতী তাই কাজটা যেন সহজভাবে করতে পারি সে দিকটা খেয়াল রেখেছিলেন টিমের সবাই।

আরও পড়ুন: আমি খুশি

আমি কখনই ভুলব না তাদের যত্ন এবং আন্তরিকতা।' তিনি আরও জানান, ‘আমি গ্যাল, জেমি ও আমার পরিচালক টম হার্পারের সঙ্গে শুটিং করার সময় সুন্দর সময় কাটিয়েছি। আমি মনে করি আমরা 'হার্ট অব স্টোন'র মাধ্যমে খুব সুন্দর কিছু নিয়ে আসতে পারবো এবং আমি এটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

তবে সিনেমাটি কবে মক্তি পাবে এখনও জানা যায়নি। এদিকে আলিয়া ভাট তার প্রথম প্রযোজনা ‘ডার্লিংস’ -এ অভিনয় করবেন। ছবিতে অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউ। এটি ৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

প্রসঙ্গত, আলিয়া ভাটের রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ছয় বছর বয়সে, ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায়, তনুজা চন্দ্র পরিচালিত নাট্যধর্মী সংঘর্ষ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চলচ্চিত্রে ভাটের সহ-শিল্পী ছিলেন, অক্ষয় কুমার ও প্রীতি জিন্টা, যেখানে ভাট জিন্টার শৈশব চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি বক্স অফিসে প্রায় ₹৫০ মিলিয়ন আয় করে।

২০১২ সালে, ভাট চলচ্চিত্রে সর্বপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধবনের বিপরীতে, করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রে। এ চলচ্চিত্রে তিনি শানায়া সিংহানিয়া চরিত্রে উপস্থিত হয়েছেন। চলচ্চিত্রে শানায়া একজন অত্যাধুনিক কিশোরী, যিনি ধবনের চরিত্রের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন আবার অন্য চরিত্র মালহোত্রার প্রতিও এক পর্যায়ে আকৃষ্ট হয়ে পড়েন।

আরও পড়ুন: তীব্র লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

বলিউড হাঙ্গামার তরণ আদর্শ, ভাটের অভিনয় কর্মক্ষমতা সম্পর্কে উল্লেখ করেছেন, "আলিয়ার চরিত্র কাভি খুশি কাভি গাম... (২০০১) চলচ্চিত্রে কারিনা কাপুরের অভিনয় স্মরণ করিয়ে দেয়। আড়ম্বরপূর্ণ, অভিজাত, রূপালী চামচ মুখে জন্মগ্রহণকারী, যে কিনা শুধু তার পোশাক-ব্যাগ জাঁকালভাবে প্রদর্শন করতে পছন্দ করে আর ভালোবাসে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ ঘটাতে। অত্যন্ত বিচ্ছুরিতভাবে, আলিয়া একটি অতি-আত্মবিশ্বাসী চরিত্রে আত্মপ্রকাশ করেছেন।

রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রীর 'ব্রহ্মাস্ত্র সিনেমাটিও মুক্তি পাবে শিগগিরই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা