মাংস কাটা, ভাগাভাগি খুব এনজয় করি
বিনোদন

মাংস কাটা, ভাগাভাগি খুব এনজয় করি

সান নিউজ ডেস্ক: ঈদুল আজহা দিনটি অন্যদের মতো শোবিজ অঙ্গনের তারকারাও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন। প্রতিবার পরিবারের সঙ্গে ঈদুল আজহার আনন্দ উপভোগ করলেও এবার দেশে ঈদ করছেন না নুসরাত ফারিয়া। কলকাতায় ঈদ করছেন এই নায়িকা।

আরও পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘ঈদে প্রতিবার ঢাকায় পরিবারের সঙ্গে থাকি। এবারো তাই ভেবেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় শুটিং ইউনিট প্রস্তুত। ফলে চলে আসতে হয়েছে। আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে শুটিং ও ডাবিংয়ের কাজ।’

ঈদের স্মৃতিচারণ করে ফারিয়া বলেন, ‘কোরবানির ঈদ শুরু হয় ভোরবেলা থেকে। নামাজ থেকে আসার পর বাবা-দাদাদের কোরবানির প্রস্তুতি দেখাটা অন্যরকম মজা! যখন থেকে বুঝতে শুরু করেছি তারপর থেকে এখনো এই কাজগুলো করি- মাংস কাটা, ভাগাভাগি করা খুব এনজয় করি। ১৮ বছর বয়সে আমি নিজের টাকায় কোরবানি দিয়েছি।

আমার জীবনের স্মরণীয় ঈদ ছিল। আমি বাবাকে বলেছিলাম, আমি একটা ছাগল কোরবানি করতে চাই। তুমি পছন্দ করে কিনে এনো। আমার মনে হয়েছিল আব্বু-আম্মু যদি নিজেরা উপার্জন করে কোরবানি দিতে পারেন তাহলে আমি কেন পারব না?’

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তিনি ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। সিনেমাটি ২০১৫ সালের ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা